হজমোলা চাখতে গিয়ে যা করলেন ইউক্রেনের মহিলা…..দেখলে ভিমরি খাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: হজমোলার নাম শুনলেই জিভে জল আসে! কিন্তু সেই হজমোলা মুখে দিয়েই বিপাকে পড়লেন ইউক্রেনীয় তরুণী। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন লক্ষ লক্ষ ভিডিও ভাইরাল হয়। তবে কিছু ভিডিও মজার মুহূর্তের কারণে বিশেষভাবে দর্শকদের নজর কাড়ে। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। এক ইউক্রেনীয় তরুণী প্রথমবার ভারতের জনপ্রিয় মুখশুদ্ধি হজমোলার স্বাদ কেমন তা দেখার জন্য হজমোলা চেখে দেখেন। হজমোলার তীব্র টক-মশলাদার স্বাদের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে তিনি এমন মুখভঙ্গি করেছেন যা এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচিত বিষয়।   

ভিডিওটি ইনস্টাগ্রামের @veggmomo নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, কানাডার কিংস্টনে বসবাসকারী এক ইউক্রেনীয় তরুণী হজমোলা খেয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তরুণীর হাতে একটি হজমোলার প্যাকেট দেওয়া হয়েছে। তিনি প্রথমে প্যাকেটটি খুলতে কিছুটা হিমশিম খেয়ে যান। হাত দিয়ে না খুলতে পেরে শেষ পর্যন্ত দাঁত দিয়ে প্যাকেট ছিঁড়ে ভেতর থেকে একটি ট্যাবলেট বের করেন। এরপর তিনি হজমোলাটি মুখে দেন। প্রথম কয়েক সেকেন্ড সবকিছু স্বাভাবিক মনে হলেও ট্যাবলেটটি মুখে গলতে শুরু করতেই তার মুখের প্রতিক্রিয়া বদলে যায়। কিছুটা অবাক হয়ে তিনি মন্তব্য করেন, ‘এটা খুবই টক!’

 

View this post on Instagram

 

A post shared by VEGG MOMO (@veggmomo)

আরও পড়ুন: চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

ভিডিওতে দেখা যায়, হজমোলাটি চাখতে গিয়ে তিনি এমন মুখভঙ্গি করছেন, শেষ পর্যন্ত তিনি হজমোলার স্বাদটি উপভোগ করতে পারেননি বলেই মনে করছেন। পরে তিনি বলেন, ‘ আমার মনে হয় না আমার দেশের মানুষ এই স্বাদ পছন্দ করবে। এটি আমার কাছে খুবই টক এবং অস্বস্তিকর লেগেছে। ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যেও মজার আলোচনা শুরু হয়েছে। একজন মন্তব্য করেন, ‘হজমোলা হজম করার ক্ষমতা শুধু ভারতীয়দেরই আছে।’ অন্য একজন লেখেন, ‘ওকে হজমোলার উপকারিতাগুলোও জানানো উচিত।’ আবার কেউ পরামর্শ দিয়েছেন, পরের বার তাঁকে সবুজ রঙের বা অপেক্ষাকৃত মিষ্টি স্বাদের হজমোলা খাওয়ানো হলে হয়তো তাঁর প্রতিক্রিয়া অন্যরকম হতে পারে।

গীতার বাণী

আজকের রাশিফল: মা লক্ষ্মীর কৃপায় অর্থলাভ, কারা থাকবেন সাবধানে?

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক