পুজোর মুখে বড় ধামাকা! ৭০০০mAh ব্যাটারি নিয়ে আসছে Vivo X Fold 6

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে ফের বড় চমক দিতে চলেছে Vivo। সংস্থার নতুন প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোন Vivo X Fold 6 এবার ভারতের বাজারে পা রাখতে চলেছে। ইতিমধ্যেই চিনের বাজারে ফোনটি লঞ্চ হয়েছে। আগামী ৬ অক্টোবর ভারতে ফোনটির আত্মপ্রকাশ হতে পারে। তবে Vivo এখনও আনুষ্ঠানিকভাবে ভারতের লঞ্চের তারিখ বা দাম ঘোষণা করেনি।

দাম ও স্পেসিফিকেশন

Vivo X Fold 6-এর ভারতীয় দাম প্রায় ১,২৯,৯৯৯ টাকা থেকে শুরু হতে পারে। টপ ভ্যারিয়েন্টের দাম ১,৫৯,৯৯৯ টাকা পর্যন্ত যেতে পারে।ফোনটিতে 8.02 ইঞ্চির AMOLED মেইন ডিসপ্লে থাকতে পারে। এর পাশাপাশি বাইরে 6.51 ইঞ্চির কভার ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। দুই স্ক্রিনেই 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। পারফরম্যান্সের জন্য থাকতে পারে MediaTek Dimensity 9500 Super চিপসেট। সফটওয়্যারের দিক থেকে OriginOS 7, যা Android 17-এর উপর ভিত্তি করে তৈরি, থাকার সম্ভাবনা রয়েছে। ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য IP58 এবং IP59 রেটিংও মিলতে পারে। ক্যামেরার ক্ষেত্রেও Vivo X Fold 6-এ বড় আপগ্রেড দেখা যেতে পারে। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে। এর মধ্যে থাকবে 200MP OIS প্রধান ক্যামেরা, 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা।

কবে লঞ্চ হতে পারে Vivo X Fold 6?

৬ অক্টোবর দুপুর ১২টায় ভারতে Vivo X Fold 6 লঞ্চ হতে পারে। একই দিনে Vivo V80 এবং Vivo S2 FE-ও ভারতে লঞ্চ করার কথা রয়েছে। ফলে অক্টোবরের শুরুতেই সংস্থার তরফে একাধিক নতুন ডিভাইস বাজারে আসতে পারে। তবে মনে রাখতে হবে, X Fold 6-এর এই লঞ্চের তথ্য এখনও Vivo-র তরফে নিশ্চিত করা হয়নি। ফলে নির্দিষ্ট তারিখটি আপাতত লিক হিসেবেই বিবেচনা করতে হবে।রংয়ের ক্ষেত্রেও ফোনটি দুটি অপশনে আসতে পারে- Prism Black এবং Nebula Teal সব মিলিয়ে Vivo X Fold 6-এর সম্ভাব্য 200MP ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, ফ্ল্যাগশিপ চিপসেট এবং বড় AMOLED ডিসপ্লে এটিকে প্রিমিয়াম ফোল্ডেবল সেগমেন্টের একটি গুরুত্বপূর্ণ নতুন ডিভাইস করে তুলতে পারে।

রাতে বৈঠকের পরই ধর্মঘট স্থগিত, এবার কি প্রতি শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক?

হিন্দমোটরে ফের শিল্পের হাতছানি! পরিত্যক্ত জমিতে ইলেকট্রিক গাড়ি কারখানা তৈরির প্রস্তাব

পানশালায় হঠাৎ বন্দুকবাজের হামলা, পার্টি করতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

নাইজেরিয়ায় ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত অন্তত ৩১, আক্রান্ত ৪৬৯

পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে অশান্তির জেরে ১০ দিনের জন্য বন্ধ ক্লাস, পিছল মিড-টার্ম পরীক্ষা

দারচিনি খেতে ভালবাসেন? জিভের প্রেমেই হতে পারে লিভারের মারাত্মক ক্ষতি

২ অক্টোবর শুরু শক্তিশালী কেন্দ্র দৃষ্টি রাজযোগ, ৪ রাশির জাতকদের ভাগ্য চমকাবে

কালের নিয়মে বদলায়নি প্রথা, কর্মকার বাড়িতে আজও দেবীর পুজো হয় ঘটে

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো