রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকালের শুরুটাই নির্ধারণ করে সারাদিনের শারীরিক স্বাস্থ্যের গতি-এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তাই ঘুম থেকে ওঠার পর কী খাচ্ছেন, তা নিয়ে সচেতন থাকা অত্যন্ত জরুরি। চিকিৎসকদের মতে, খালি পেটে ভুল খাবার খেলে উপকারের বদলে শরীরের ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি থাকে। এমন কিছু খাবারের তালিকা, যা সকালে খালি পেটে এড়িয়ে চলাই শ্রেয়।

বর্তমান ব্যস্ত জীবনে অনেকেই সময়ের অভাবে বা অভ্যাসবশত এমন কিছু খাবার খেয়ে ফেলেন, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। বিশেষ করে খালি পেটে শরীরের প্রতিক্রিয়া ভিন্ন হয়, ফলে কিছু খাবার সরাসরি হজমতন্ত্র ও মেটাবলিজমের উপর প্রভাব ফেলে।

খালি পেটে যেসব খাবার এড়িয়ে চলবেন-

• ফলের রস (জুস): তাজা হোক বা প্যাকেটজাত-খালি পেটে জুস খেলে অগ্ন্যাশয় ও লিভারের উপর অতিরিক্ত চাপ পড়ে। এতে হঠাৎ সুগার লেভেল বেড়ে যেতে পারে, যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। নিয়মিত অভ্যাসে ইনসুলিন প্রতিরোধ ক্ষমতাও তৈরি হতে পারে।

• দই: দই-য়ে প্রোবায়োটিক ও ক্যালসিয়াম থাকলেও খালি পেটে খেলে উপকারী ব্যাকটেরিয়া পাকস্থলীর অ্যাসিডে নষ্ট হয়ে যায়। এর ফলে উপকারের বদলে অ্যাসিডিটি বাড়তে পারে।

• চা বা কফি: অনেকের দিনের শুরু হয় চা বা কফি দিয়ে, তবে খালি পেটে এটি অ্যাসিডিটি বাড়িয়ে দেয়। এর ফলে গ্যাস, পেট ফোলা বা অস্বস্তির মতো সমস্যা দেখা দিতে পারে।

•অত্যধিক মিষ্টি বা চিনিযুক্ত খাবার: সকালে খালি পেটে মিষ্টি জাতীয় খাবার খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যায়, যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

আরও পড়ুনঃ গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমবে! জেনে নিন কার্ড রাইস বানানোর সহজ রেসিপি

বিশেষজ্ঞদের পরামর্শ, দিনের শুরুতে হালকা গরম জল, ভেজানো বাদাম বা সহজপাচ্য খাবার দিয়ে দিন শুরু করা ভালো। সচেতন খাদ্যাভ্যাসই পারে আপনাকে সুস্থ রাখতে এবং ভবিষ্যতের নানা শারীরিক সমস্যা থেকে দূরে রাখতে।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?