গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমবে! জেনে নিন কার্ড রাইস বানানোর সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রীষ্মকালে শরীরকে ঠান্ডা ও হালকা রাখতে সহজপাচ্য খাবারের চাহিদা বেড়ে যায়। সেই তালিকায় অন্যতম জনপ্রিয় ও স্বাস্থ্যকর পদ হল দক্ষিণ ভারতীয় কার্ড রাইস বা দই ভাত। খুব কম উপকরণে তৈরি এই খাবার শরীরকে শীতল রাখার পাশাপাশি হজমেও সাহায্য করে।  

দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী দই ভাত মূলত সেদ্ধ ভাত ও দই মিশিয়ে তৈরি একটি ঘরোয়া পদ। গরমকালে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং পেট ঠান্ডা রাখতে এটি বহু বছর ধরে খাওয়া হচ্ছে। দইয়ের প্রোবায়োটিক গুণ অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে, আর ভাত সহজপাচ্য হওয়ায় এটি গরমের জন্য আদর্শ খাবার হিসেবে ধরা হয়। 

উপকরণ: সেদ্ধ ভাত – ১ কাপ, টাটকা দই – ১ থেকে ১.৫ কাপ, লব ণ – স্বাদ অনুযায়ী, সর্ষে দানা – ১ চা চামচ, কারি পাতা – ৮–১০টি, কাঁচালঙ্কা – ১–২টি (কুচানো), আদা – ছোট টুকরো (কুচানো), তেল – ১–২ চা চামচ, গাজর কুচি / বেদানা / ধনেপাতা

প্রণালী: প্রথমে সেদ্ধ ভাত একটু ঠান্ডা করে নিতে হয়। এরপর তাতে টাটকা দই ভালভাবে মিশিয়ে ফেলা হয়। স্বাদ অনুযায়ী সামান্য লবণ যোগ করা হয়। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ টেম্পারিং বা ফোড়ন। সর্ষে দানা, কারি পাতা, কাঁচালঙ্কা ও সামান্য আদা তেলে ভেজে দই ভাতে মেশানো হয়। এতে খাবারের স্বাদ ও ঘ্রাণ অনেক বেড়ে যায়। অনেকেই এতে গাজর, ধনেপাতা বা বেদানা যোগ করেন, যা খাবারটিকে আরও স্বাস্থ্যকর ও রঙিন করে তোলে। 

গরমের দিনে ভারী খাবারের বদলে কার্ড রাইস/দই ভাত হতে পারে একটি স্বাস্থ্যকর বিকল্প। খুব কম উপকরণে তৈরি এই পদ শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি পুষ্টিও দেয়, তাই গ্রীষ্মকালীন খাদ্যতালিকায় এটি নিঃসন্দেহে রাখা যেতে পারে। 

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার