রাধাকৃষ্ণের প্রেমলীলার উৎসব শুরু কবে? জেনে নিন ঝুলনযাত্রার তিথি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্ষার স্নিগ্ধ পরিবেশে রাধা-কৃষ্ণের প্রেমলীলাকে স্মরণ করে পালিত হয় ঝুলনযাত্রা। বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এই উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোকবিশ্বাস অনুযায়ী, দ্বাপর যুগে বৃন্দাবনে রাধা-কৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করেই ঝুলন উৎসবের সূচনা। বর্তমানে বৃন্দাবন,মথুরা, নবদ্বীপ, মায়াপুর-সহ দেশের বিভিন্ন প্রান্তে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালিত হয় এই উৎসব।

আগামী ২৩ অগস্ট, রবিবার থেকে শুরু হবে ঝুলনযাত্রা। নিয়ম অনুযায়ী, শুক্লপক্ষের একাদশী তিথিতে এই উৎসবের সূচনা হয় এবং পরবর্তী পূর্ণিমা তিথিতে সমাপ্তি ঘটে। চলতি বছরে ঝুলনযাত্রার সমাপ্তি হবে ২৮ অগস্ট, শুক্রবার, পূর্ণিমার দিনে। ঝুলনকে শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব হিসেবে দেখা হয় না। বৈষ্ণব ভাবধারায় এটি রাধা-কৃষ্ণের মাধুর্যপূর্ণ প্রেম ও ভক্তির প্রতীক। মন্দিরে রাধা-কৃষ্ণের যুগল বিগ্রহকে সুসজ্জিত দোলনায় বসিয়ে ভক্তরা দোল দেন। ভক্তিমূলক গান, কীর্তন ও নৃত্যের মাধ্যমে উদ্‌যাপিত হয় এই উৎসব।পাঁচ দিন ধরে চলা এই উৎসবকে ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয় বিশেষ আবেগ ও আনন্দের পরিবেশ।

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, নিষ্ঠা ও ভক্তির সঙ্গে রাধা-কৃষ্ণের আরাধনা করলে সংসারে শান্তি ও ইতিবাচকতার পরিবেশ তৈরি হয়।রাধা-কৃষ্ণের প্রেম, ভক্তি ও আত্মসমর্পণের বার্তা বহন করে ঝুলনযাত্রা। তাই পঞ্জিকায় নির্দিষ্ট কয়েকটি দিনের উৎসব হলেও ভক্তদের কাছে এর আবেদন অনেক গভীর। বর্ষার আবহে ভক্তি, সঙ্গীত এবং রাধা-কৃষ্ণের প্রেমলীলার স্মরণে ২০২৬ সালেও সাড়ম্বরে পালিত হতে চলেছে ঝুলনযাত্রা।

দার্জিলিং-কালিম্পং নয়, ঘুরে আসুন উত্তরবঙ্গের ‘টোদেই-তাংতা‘

Airtel-এর ৯৯ টাকার রিচার্জ প্ল্যানের কথা জানেন? মিলবে আনলিমিটেড ডেটা

মানি প্ল্যান্টের পাতা হলুদ হয়ে যাচ্ছে? এই ৪ উপায়ে গাছ হবে সবুজ

বয়স বাড়লেই বিপাকক্রিয়া কমে না, তবে কেন বাড়ছে ওজন?

বাড়ি থেকে বেরোনোর সময়ে পিছন থেকে ডাক ‘অযাত্রা’! কী বলছে জ্যোতিষশাস্ত্র?

আজকের রাশিফল: পেটের সমস্যা দেখা দেবে, অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন…

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত