মুখের স্বাস্থ্য নিয়ে চিন্তায়? অজান্তেই করা এই ৪ টি ভুল বাড়াচ্ছে বিপদ!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুখের যত্ন কি কেবল ব্রাশ করার মধ্যেই সীমাবদ্ধ? চিকিৎসকদের মতে, রোজকার জীবনযাত্রার কিছু সাধারণ ভুল এবং মানসিক চাপ নিঃশব্দে নষ্ট করছে দাঁত ও মাড়ির স্বাস্থ্য। মুখের ভেতরের অপরিচ্ছন্নতা শুধু দুর্গন্ধ বা দাঁতের ক্ষয়ই বাড়ায় না, বরং এর থেকে হৃদরোগ বা ডায়াবেটিসের মতো মারাত্মক শারীরিক সমস্যাও হতে পারে। মুখের স্বাস্থ্য ভাল রাখতে কোন ৪টি বিষয়ে অবিলম্বে নজর দেওয়া জরুরি, জেনে নিন: 

মানসিক চাপ ও দাঁতে ব্যাথা

অতিরিক্ত মানসিক চাপের কারণে অনেকেই ঘুমের মধ্যে বা দিনে অজান্তেই দাঁতে দাঁত চেপে ধরেন বা ঘষেন, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘ব্রুকসিজম’ বলা হয়। ঘুম থেকে উঠে চোয়ালে ব্যথা, মাথাব্যথা এবং দাঁত ক্ষয় হয়ে যাওয়া এর অন্যতম প্রধান লক্ষণ। স্ট্রেস বাড়লে দাঁত মাজা বা ফ্লস করার মতো রোজকার অভ্যাসে ঘাটতি পড়ে এবং চিনিযুক্ত খাবার খাওয়ার প্রবণতা বাড়ে।

ভুল খাদ্যাভ্যাস ও অ্যাসিডের আক্রমণ

অতিরিক্ত মিষ্টি খাবার ও কোল্ড ড্রিঙ্কস মুখের ভেতরের ব্যাকটেরিয়াকে বাড়িয়ে দেয়, যা থেকে তৈরি হওয়া অ্যাসিড দাঁতের শক্ত আবরণ বা এনামেলকে দুর্বল করে দেয়। সাইট্রাস বা কার্বনেটেড পানীয় নিয়মিত খেলে দাঁতের সুরক্ষাকবচ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ডিহাইড্রেশন বা জলের ঘাটতি

শরীরে পর্যাপ্ত জলের অভাব হলে লালা (saliva) তৈরি কমে যায়, ফলে মুখ শুকিয়ে চটচটে হয়ে যায়। লালা মুখের অ্যাসিডের প্রভাব কমায় ও খাবার পরিষ্কার করে; লালা কমে গেলে মুখে দুর্গন্ধ ও দ্রুত দাঁত ক্ষয়ের ঝুঁকি বাড়ে।

ঘুমের ভুল অভ্যাস

যারা রাতে নাক ডাকেন বা মুখ খুলে ঘুমান, তাদের মুখ দ্রুত শুকিয়ে যায় এবং মুখের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট হয়। এছাড়াওচোয়ালে নিয়মিত ব্যথা বা সকালে ঘুম থেকে উঠে অস্বস্তি, ঠান্ডা বা গরম খাবারে দাঁত ও মাড়িতে অতিরিক্ত শিরশিরানি হওয়া, মুখ বারবার শুকিয়ে যাওয়া বা লালা শুকিয়ে আসা, ব্রাশ করার সময় বা সাধারণ অবস্থায় মাড়ি থেকে রক্ত পড়া,যদি আপনার মধ্যে এই লক্ষণগুলো দেখা যায়, তবে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির