মুর্শিদাবাদের ‘কোদাখাকি’ দুর্গাকে প্রথম ভোগ নিবেদন করে মুসলিম পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বহুরা গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারের ‘কোদাখাকি দুর্গাপুজো’ প্রায় ৬০০ বছরের প্রাচীন, যা হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির বহন করে চলেছে। ডাকাতদের আমলের আদি নিয়মকে সম্মান জানিয়ে এই পুজোয় কোনো আরতি বা পুষ্পাঞ্জলি দেওয়ার প্রথা নেই। বছরের পর বছর ধরে সময়ের পরিবর্তন হলেও বন্দ্যোপাধ্যায় পরিবার আজও তাদের এই বিশেষ ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা অক্ষুণ্ণ রেখেছে।

বন্দ্যোপাধ্যায় পরিবারের আদি বাসস্থান সাগরদিঘির মণিগ্রামে। পরে জমিদার শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায় বহুরা গ্রামে আসেন। কয়েক শতাব্দী আগে এই অঞ্চলটি গভীর জঙ্গলে ঘেরা ছিল এবং সেখানে ডাকাতদের আনাগোনা ছিল। লোকশ্রুতি অনুযায়ী, জঙ্গলের ভেতরে ডাকাতরাই প্রথম এই দুর্গাপুজোর সূচনা করে।জোতকমলের জমিদার শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায় একদিন জঙ্গল দিয়ে ফেরার পথে ডাকাতদের পূজিত সেই দেবীপ্রতিমা দেখতে পান। পরবর্তীকালে স্বপ্নাদেশ পেয়ে তিনি দেবীকে নিজের বাড়িতে এনে প্রতিষ্ঠা করেন।জনশ্রুতি রয়েছে, একবার এক ভয়াবহ বন্যায় এলাকার সমস্ত ফসল নষ্ট হয়ে যায়। সেই সময় এক মুসলিম পরিবারের সদস্য দেবী দুর্গার স্বপ্নাদেশ পান। দেবীর স্বপ্নাদেশের পর গ্রামের দরিদ্র মুসলিম বিধবা লোকায়ের মায়ের দ্বারস্থ হন। সব শুনেও সেই প্রস্তাব প্রথমে প্রত্যাখ্যান করা হয়।

তিনি জানান, তাঁর অভাবের সংসার। একবেলা অনাহারে থাকতে হয়। তাঁর পক্ষে দেবীকে ভোগ নিবেদন করা কোনওভাবেই সম্ভব নয়। অবশেষে লোকার মা স্বয়ং স্বপ্নাদেশে দেবীর নির্দেশ পান। দেবীর নির্দেশ মেনে তিনি জঙ্গল থেকে কোদার খুদ কুড়িয়ে এনে কোদার নাড়ু, সিঁদুর, আলতা, লালপাড় সাদা শাড়ি, শাঁখা ও লোহার বালা দিয়ে দেবীকে ভোগ নিবেদন করেন। দেবী সন্তুষ্ট হন। সেই থেকেই দেবীর নাম হয় ‘কোদাখাকি দুর্গা’।।এই পুজোর আরও ব্যতিক্রমী নিয়ম হল, মহালয়ার ১৪ দিন আগে ঘট বসিয়ে চণ্ডীপাঠ  শুরু হয়, এখানে সন্ধ্যারতি বা অঞ্জলি হয় না, পুজো হয় সম্পূর্ণ তন্ত্রমতে। সন্ধিপুজোর সময় পঞ্জিকা দেখে নয়, প্রদীপের শিখা উত্তর থেকে দক্ষিণে ঘুরে গেলেই নির্ধারিত হয়। এই রীতি মেনে আজও বন্দ্যোপাধ্যায় পরিবারে প্রথম ভোগ নিবেদন করা হয় গ্রামের কোনও মুসলিম পরিবারের হাত থেকে। তাঁদের ভোগ উৎসর্গের পরই অন্যরা ভোগ দিতে পারেন।

মুক্তির আগেই সমস্ত রেকর্ড ভাঙল রজনীকান্তের ‘জেলার ২’, বিশ্বজুড়ে আয় ছাড়াল ২০ কোটি টাকা

‘আন্দোলন করাটা ভারতবর্ষে একটা ফ্যাশন,’ বিরোধীদের তীব্র কটাক্ষ দিলীপের

খেলার মাঝেই প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখলেন ভিনিসিয়াস

বাবা-মায়ের সঙ্গে গয়নার দোকানে গিয়ে সায়ানাইড মুখে পুরল একরত্তি, তারপর….

স্বস্তি! অভিজিৎ দীপক সহ তিন ককরোচ নেতাকে মুক্তি দিল আদালত

বক্সঅফিসে ঝড় তোলা অব্যাহত! ১০ দিনে ‘দৃশ্যম ৩’-এর বিশ্বব্যাপী আয় ৪০০ কোটি ছুঁই ছুঁই

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার দাপট! প্রথম তিনে IIT খড়্গপুর, এগিয়ে যাদবপুরও

ভারতের বিরুদ্ধে সিরিজের আগে দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট সারিয়ে ফিরছেন তারকা অলরাউন্ডার

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে আমেরিকা? সৌদিতে প্রাণঘাতী হামালার পরেই বিরাট ইঙ্গিত ট্রাম্পের

ধর্মীয় বিশ্বাস নিয়ে বিবাদের জেরে কুড়ুল দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন পাষণ্ড স্বামীর

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..