বৃষ্টিভেজা দিনে পাতে হোক মৌরলা মাছের চচ্চড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি : বাইরে শুরু হয়েছে শিলাবৃষ্টি।থেকে থেকে মেঘের গর্জন,অন্ধকারচ্ছন্ন আকাশ।এইসময় বাড়িতে কিছু সুস্বাদু রান্না আবিষ্কার না হলে কারোরই ভাল লাগে না।বিশেষ করে খাদ্যরসিকদের কাছে বৃষ্টিভেজা দিন মানে পেটপুজো।আজকাল ফাস্ট ফুডের জমানায় পিজ্জা-বার্গার-চিকেন ফ্রাইয়ের ভিড়ে যেন হারিয়েই গিয়েছে বাঙালি হেঁসেলের চিরায়ত খাবারগুলো।সেই ছেলেবেলার মাছের ঝালে-ঝোলে-অম্বলের মুখরোচক বিভিন্ন পদ, চচ্চড়ি, তরকারি সবই যেন এখন হারিয়ে যেতে বসেছে।তবে বৃষ্টিভেজা দিনে গ্রামে গঞ্জে আজও ঘরে ঘরে ছোট মাছের চচ্চড়ি হয়ে থাকে।বাজার থেকে কিনে আনুন মৌরলা মাছ। ছোট হলেও স্বাদে-গুণে ফেল ফেলবে রুই-কাতলাদেরও।

উপকরণ : মৌরলা মাছ ৩০০ গ্রাম(ধুয়ে নিয়ে প্যানে হালকা ভেজে নেওয়া),বেগুন ছোট ছোট টুকরো করা ১৫ টুকরো, টমেটো ৩ টি, পেঁয়াজ কুচি দুই কাপ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনেগুঁড়ো, তেল আধা কাপ ও লবন

প্রণালী : প্রথমে প্যানে তেল গরম করে এতে পেঁয়াজ কুচি দিন। মাঝারি আঁচে পেঁয়াজ নরম হবার আগে পর্যন্ত নাড়াচাড়া করুন।এবার সব গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করে অল্প জল দিয়ে মশলা কষিয়ে নিন।

এবার হালকা করে ভেজে রাখা মৌরলা মাছ দিয়ে নাড়াচাড়া করে আরও একটু কষিয়ে নিন।এর পর রান্নায় বেগুনের টুকরো, টমেটো কুচি, স্বাদ মত লবন, কয়েকটা কাঁচালঙ্কা আর আধা কাপ জল দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে রান্না করুন আরও ১০ থেকে ১৫ মিনিট।

আরও পড়ুন : বসন্তে সজনে ফুলের বড়া বানাতে চান ? চটপট জেনে নিন

দেখবেন তরকারি থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে।ঝোল ফুটে ঘন হয় এলে, তেলটা উপরে উঠে এলে আঁচ থেকে নামিয়ে নিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মৌরলা মাছের চচ্চড়ি। উপর থেকে লেবুর রস ছড়িয়ে দিতে পারেন।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল