বাড়িতেই বানিয়ে নিন অন্যরকম কাতলা মাছের রেজালা

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে মাছে ভাতে বাঙালি। দুপুর বেলা পাতে এক মুঠো ভাত আর এক টুকরো মাছ পেলে বাঙালির আর কিছু প্রয়োজন পড়ে না। তবে দৈনন্দিন জীবনে মাছের একঘেয়ে পদ থেকে স্বাদ বদল করতে সকলেরই মন চায়। বিশেষত এই উৎসবের দিন গুলোতে বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় চেনা মাছের নতুন কোনো পদ তাহলে মন্দ হয় না। তাই আজ দুপুরে বাড়িতেই বানিয়ে নিতে পারেন রেস্টুরেন্টের মত স্বাদের(Tasty) কাতলা মাছের রেজালা (Katla Rezala)।

উপকরণ :

১.কাতলা মাছ

২.কাজুবাদাম

৩.কাঁচালঙ্কা

৪.পোস্ত

৫.পেঁয়াজ

৬.আদা

৭.রসুন

৮.দারুচিনি

৯.তেজপাতা

১০.শুকনোলঙ্কা

১১.গোলমরিচ

১২.এলাচ

১৩.লবঙ্গ

১৪.টকদই

১৫.চিনি

১৬.নুন

১৭.জায়ফল

১৮.ঘি

১৯.জয়িত্রী

২০.চারমগজ

২১.গরমমসলা

২২.কেওড়া জল

২৩.সাদা তেল

প্রনালী:

প্রথমেই কাতলা মাছের পিস গুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এবার মাছের জল ঝড়িয়ে নুন মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। এরপর ২ টি পেঁয়াজ সিদ্ধ করে বেটে নিন। এবার পোস্ত, চারমগজ, এবং কাজুবাদাম আলাদা করে বেটে নিন। এবার গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করুন। কড়াইতে তেল গরম হলে নুন মাখানো মাছের পিস গুলো দিয়ে ভেজে নিতে হবে। এরপর মাছ ভাজা তেলের মধ্যেই সাদা জিরে, লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোলমরিচ, জয়িত্রী ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। ফোড়োন থেকে সুন্দর গন্ধ বের হলে সিদ্ধ করে বেটে নেওয়া পেঁয়াজ দিয়ে নাড়তে থাকুন। এরপর ১ টেবিল চামচ আদা-রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে নিন। এবার পোস্ত, চারমগজ, এবং কাজুবাদাম বাটার পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর কাঁচালঙ্কা, নুন, চিনি, ও গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে নিতে হবে। এবার ৩ টেবিল চামচ ফেটানো টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিন। সমস্ত মসলা ভালো করে কষানো হয়ে গেলে ১ গ্লাস হালকা গরম জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। গ্রেভী গাঢ় হলে ভেজে রাখ মাছ দিয়ে মিনিট তিনেক রান্না করে নিন। এবার গরম মসলার গুঁড়ো, ঘি, সামান্য গ্রেট করা জায়ফল, ও ক্যাওড়া জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিন।  মিনিট পাঁচেক রান্না করে গ্যাসের আঁচ বন্ধ করে দিন। তৈরি হয়ে যাবে সস্বাদু কাতলা মাছের রেজালা।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর