চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সহজেই বানিয়ে নিন পুষ্টিকর ডিমের শাঁসরাঙা

নিজস্ব প্রতিনিধিঃ অত্যন্ত সহজে(Easy) পুষ্টিকর(Healthy) খাদ্য বলতে যে খাবারের কথা সবার আগে মনে আসে তা হলো ডিম(Egg)। আমাদের প্রত্যেকদিনের ডায়েটে একটা করে ডিম রাখা অত্যন্ত জরুরী বলে মনে করের ডাক্তাররা। সিদ্ধ হোক বা ভাজা ডিমের মধ্যে থাকে সম্পূর্ণ পুষ্টি। তবে শুধু সিদ্ধ, ভাজা বা কারি নয়, ডিমেরও অনেক রকম সুস্বাদু পদ রয়েছে। আজ আপনাদের জন্য রইল ডিম দিয়ে সম্পূর্ণ অন্যরকম এই রেসিপি(Receipe) ডিমের শাঁসরাঙা ।

উপকরণ:

১. ডিম

২. পেয়াঁজ

৩. আদা

৪. লবণ

৫. সাদা তেল

৬. চিনি

৭. টক দই

৮. ঘি

৭. দারুচিনি

৮. এলাচ

৯. লবঙ্গ

১০. কাঁচালঙ্কা

১১. গোলমরিচ গুঁড়ো

১২. গরম মশলা গুঁড়ো

প্রণালী:

প্রথমে ২টি মাঝারি আকারের পেয়াঁজ এবং এক ইঞ্চি আদা নিয়ে তা একসাথে মিক্সিতে বেটে নিন। এবার ডিমগুলির কুসুম এবং সাদা অংশকে আলাদা করে নিন। এরপর ডিমের সাদা অংশের মধ্যে স্বাদমতো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। গ্যাসে কড়াই বসিয়ে তাতে ২ চামচ সাদা তেল দিয়ে গরম করে নিন। এবার ডিমের সাদা অংশটিকে তেলের মধ্যে দিয়ে ওমলেটের মত করে ভেজে নিতে হবে। এবার ভাজা ডিম ছোট টুকরো করে কেটে নিয়ে আলাদা তুলে রাখুন। এবার কড়াইয়ের মধ্যে আবার তেল গরম করে তাতে একটি মাঝারি আকারের পেয়াঁজ কুঁচি দিয়ে হালকা করে ভেজে নিন। পেয়াঁজ ভাজার সময় তাতে সামান্য চিনি দিয়ে দিতে হবে। পেয়াঁজ ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে ছড়িয়ে রাখুন। এবার একটি পাত্রে ৩ টেবিল চামচ চামচ টক দইয়ের সাথে স্বাদমত লবণ এবং চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার কড়াইতে সামান্য ঘি দিয়ে তার মধ্যে একটুকরো দারুচিনি, ২টি এলাচ এবং ৪ টি লবঙ্গ ফোড়ন দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে আদা এবং পেঁয়াজের বাটা দিন। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে আগে থেকে ফেটানো টক দই দিয়ে দিন । এবার গ্যাসের আঁচ একেবারে কমিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে ঘি বেরোতে শুরু করলে এর মধ্যে আলাদা করে রাখা ডিমের কুসুমগুলি দিয়ে দিন। এবার এতে ৪টি চেরা কাঁচালঙ্কা দিয়ে দিতে হবে। এবার কড়াইয়ের ঢাকনা বন্ধ করে ৫ মিনিট রান্না করুন। ৫ মিনিট পরে কড়াইয়ের ঢাকনা খুলে ডিমের সাদা অংশের টুকরোগুলি ধীরে ধীরে দিয়ে দিন। এরপরে এর মধ্যে সামান্য গোলমরিচ এবং গরম মশলা গুঁড়ো দিন। এবার সমস্ত উপকরণ হালকা ভাবে নাড়িয়ে নিয়ে ভাজা পেয়াঁজ দিয়ে কড়াইয়ের ঢাকনা আবার বন্ধ করে দিন। কিছুক্ষণ পরে কড়াইয়ের ঢাকনা খুলে বেশ কিছুটা ঘি দিয়ে আরও একটু রান্না করুন। এবার উপর থেকে কিছুটা ভাজা পেয়াঁজ ছড়িয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে যাবে ডিমের এই অন্যরকম রেসিপি ডিমের শাঁসরাঙা।

Published by:

Share Link:

More Releted News:

ঘরোয়া স্বাদে নতুন মাত্রা,সহজ উপায়ে তৈরি করুন সুস্বাদু তেতো ডাল

রবিবারের স্ন্যাকসে ছানার কিছু চট জলদি রেসিপি ঘরেই বানিয়ে নিন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

গরমে বদহজম থেকে মুক্তি পেতে ঘরোয়া পানীয়, জানুন সহজ রেসিপি

গরমে পেটের সমস্যা কমাতে পাতে রাখতে পারেন ঝিঙে-চিংড়ির এই ঘরোয়া রেসিপি

হঠাৎই ট্রেন্ডে রাইস পেপার! জানেন এর আসল কারণ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ