বিহারের প্রসিদ্ধ তিলকুট এবার বানান বাড়িতেই

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীতকাল মানেই যেমন বিভিন্ন রকম ফ্রুট কেকের স্বাদে মেতে ওঠে বাঙালি। তেমনই ফ্রুট কেকের পাশপাশি শীতকালেই বাঙালির রসনা তৃপ্তি করে বিভিন্ন রকম পিঠে পুলি। নতুন গুড় দিয়ে এই সব পিঠে পুলি খাওয়ার স্বাদ বাঙালি উপভোগ করে গোটা শীতকাল ভোর। এবং পিঠে পুলির হাত ধরেই এই সময় খাদ্য তালিকায় জায়গা করে নেয় তিলকুট বা তিলের তৈরী মিষ্টি। বিশেষত মকর সংক্রান্তির দিন পৌষপার্বণের পুজোর অন্যতম উপকরণ এই তিলকুট। বিশেষ এই মিষ্টি ছাড়া মকর সংক্রান্তির পুজো অসম্পূর্ণ। কিন্তু বিখ্যাত এই তিলকুট বা তিলের মিষ্টি তৈরী হয় বিহারে। কলকাতা বা পশ্চিমবঙ্গের অনান্য জেলায় তিলের নাড়ু তৈরী ও বিক্রি হলেও তিলকুট একমাত্র বিহারেই বানানো হয়। তবে এবার শীতে বাড়িতেই বানিয়ে নিতে পারেন বিহারী স্টাইলে (Bihari style) বিখ্যাত (Famous) তিলকুট(Tilkut)

উপকরণ

১। সাদা তিল ১০০ গ্রাম

২। পাটালি গুড় ১০০ গ্রাম

৩। ঘি

৪। ঠাণ্ডা জল

৫। কাজু, আমন্ড ও পেস্তা গুঁড়ো

প্রনালীঃ

প্রথমে ১০০ গ্রাম সাদা তিল নিয়ে সেটি শুকনো ফ্রাইং প্যানে হালকা রোস্ট করে নিতে হবে। এবার তিল রোস্ট হয়ে গেলে ফ্রাইং প্যান থেকে নামিয়ে নিয়ে ঠাণ্ডা করে নিতে হবে। ভেজে রাখা তিল ঠাণ্ডা হয়ে গেলে সেটি একটি মিক্সার গ্রাইন্ডারে হালকা গুঁড়ো করে নিতে হবে। এবার কড়াইতে ১ চামচ ঘি দিয়ে গরম করুন। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে ১০০ গ্রাম পাটালি গুড় ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিতে হবে। গুড়ের সঙ্গে কড়াইতে দিন এক চামচ জল। এবার হালকা আঁচে গুড় গলিয়ে নিতে হবে। গুড় গলে যাওয়ার পর কিছুক্ষন নেড়ে গুড় গাড় করে নিতে হবে। গুড় গাড় হয়ে গেলে একটি বাটিতে ঠাণ্ডা জল নিয়ে তাতে অল্প একটু গরম গুড় দিয়ে দিন। যদি জলের মধ্যে গুড় ঠান্ডা হয়ে জমে যায় এবং আঙ্গুলের চাপ দিলে জমে যাওয়া গুড় ভেঙে যায় তাহলে বুঝতে হবে গুড় জাল দেওয়া হয়ে গিয়েছে। এবার গুড়ের সঙ্গে গুঁড়ো করে রাখা তিল মিশিয়ে দিতে হবে। গুড়ে তিলের গুঁড়ো মিশিয়ে নাড়তে থাকুন দেখবেন কিছুক্ষন পর গুড় ও তিলের একটি মন্ড তৈরী হয়ে গিয়েছে। এবার একটি পাত্রে ঘি লাগিয়ে নিতে হবে। এবার ঘি লাগানো পাত্রে গুড় ও তিলের মন্ড ঢেলে গরম থাকতে থাকতে ইচ্ছে মত আকার দিয়ে নিতে হবে। এবার এর উপর ছড়িয়ে দিন কাজু, আমন্ড ও পেস্তা গুঁড়ো। এবার ঠান্ডা হলেই তৈরি হয়ে যাবে বিহারের বিখ্যাত তিলকুট।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে