Loading live market data...
Loading active stocks...
Connecting...

নিরামিষ খাবারে বানিয়ে নিন ভিন্ন স্বাদের পটলের দোপেয়াজা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাধারণ বাঙালি বাড়িতে রান্নাঘরের একটি গুরুত্বপূর্ণ উপাদান পটল। কমবেশি সবার বাড়িতেই রান্নাঘরে এই সবজিটির দেখা মেলে। মাছের ঝোল হোক বা সাধারণ আলু পটলের তরকারি অথবা পটলের দোলমা লাঞ্চ কিংবা ডিনারে বাঙালির পাতে পটল থাকা অবশ্যম্ভাবী। কিন্তু এই পটলকেই যদি একটু অন্যরকম ভাবে রান্না করা যায় তাহলে কেমন হয়? আজ আপনাদের জন্য রইল ভিন্ন স্বাদের পটলের দোপেয়াজা (Potoler dopeyaja) বানানোর সহজ পদ্ধতি (Easy receipie)।

উপকরণ:

১.পটল ৫০০ গ্রাম

২.পেঁয়াজ

৩.সাদা জিরে

৪.মৌরি

৫.আদা

৬.রসুন

৭.হলুদ গুঁড়ো

৮.নুন

৯.ধনে গুঁড়ো

১০.জিরে গুঁড়ো

১১.গরম মশলা

১২.ধনেপাতা কুচি

১৩.সরষের তেল

প্রনালী:

প্রথমেই ৫০০ গ্রাম পটল কিছুটা খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিতে হবে। এরপর ২ টো পেঁয়াজ টুকরো করে কেটে পাপড়ি খুলে নিতে হবে। এবার কড়াইতে সরষের তেল গরম করে সাদা জিরে ও গোটা মৌরি ফোড়ন দিন। এরপর  কেটে রাখা পটল হালকা করে ভেজে নিতে হবে। এবার আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো ও স্বাদমতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এবং লঙ্কার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষন কষিয়ে নিতে হবে। মশলা সহ পটল কষানো হয়ে গেলে জল দিয়ে ঢেকে ৫ মিনিট রান্না করে নিতে হবে। এবার আগে থেকে ছাড়িয়ে রাখা পেঁয়াজের পাপড়ি ছড়িয়ে আবারও ঢেকে ৫ মিনিট রান্না করে নিতে হবে। এরপর ঢাকনা খুলে গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি মিশিয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে যাবে ‛পটল দোপেঁয়াজা’।

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার