চায়ের সঙ্গে বাড়িতেই বানিয়ে নিন ময়দা ও সুজি দিয়ে মুচমুচে কুকিজ

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালি বরাবরের খাদ্য রসিক। দুপুরবেলা মাছ মাংস দিয়ে ভুরিভোজ করার পর সন্ধ্যে হলেই আবার হালকা খিদে পায় কমবেশি সকলেরই। আর সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে চপ, সিঙ্গারা বা পকোড়া ছাড়া চলে না (snacks)। তবে শরীরের কথা ভেবে প্রতিদিন এসব তেল মশলা জাতীয় খাবার খাওয়া যায় না। আবার চায়ের সঙ্গে কিছু একটা না হলেই নয়। তাই সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে খাওয়ার জন্য বাড়িতেই বানিয়ে নিতে পারেন ময়দা ও সুজি দিয়ে তৈরি মুচমুচে কুকিজ (cookijs)।

উপকরণ 

১. ময়দা

২. দুধ / গুঁড়ো দুধ

৩. সুজি

৪. চিনি

৫. নুন

৬. তেল

প্রণালী

প্রথমে একটা পাত্রে দুধ ও চিনি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একটা অন্য বাটিতে সুজি, ময়দা, গুঁড়ো দুধ, ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার অল্প তেল দিয়ে পুরো মিশ্রনটি ভালো করে মেখে নিতে হবে। এবার  চিনি মেশানো দুধ অল্প অল্প করে দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিন। ময়দা মাখা হয়ে গেলে তা ১০-১৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার একটা পাত্রে সম্পূর্ণ মিশ্রণটা ছড়িয়ে নিতে হবে। এবার মিশ্রণটি ছুরি দিয়ে চৌকো আকারে কেটে নিন। চাইলে টুকরো গুলির উপর ছুরি দিয়ে নিজের পছন্দমত ডিজাইনও  করে নিতে পারেন। এবার কড়াইতে তেল গরম করে একে একে কড়াইতে কুকি গুলো ছেড়ে দিন। কুকি গুলো ভালো করে ভেজে ভাজতে থাকুন। কুকিজের রঙ লাল হয়ে গেলে তেল থেকে তুলে নিন। তৈরি হয়ে যাবে সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে খাওয়ার জন্য ময়দা ও সুজি দিয়ে তৈরি মুচমুচে কুকিজ।

আজকের রাশিফল: ঠিকমতো খাওয়া-দাওয়া করুন, স্বাস্থ্যের সমস্যা বাড়বে, অর্থপ্রাপ্তি হবে…

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর