কখনও খেয়েছেন মালদহের বিখ্যাত কলাইয়ের রুটি

Share:

নিজস্ব প্রতিনিধি: গত কয়েক বছরে ভোজনরসিক বাঙালির খাদ্য তালিকায় জায়গা করে নিয়েছে হরেক রকম বিদেশি খাবার। পিছিয়ে নেই এই দেশের নানা আধুনিক পদও। চাউমিন, বার্গারের পাশাপাশি তাই ইডলী, ধোসা, মোমো বা রোলও চট জলদি পেট ভরা খাবার হিসেবে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু এর পাশপাশি গ্রামবাংলার ঐতিহ্যবাহী (Traditional) খাবারও সমান ভাবে জনপ্রিয়। এরকমই একটি খাবার হল মালদহ জেলার কলাইয়ের রুটি (Kalaiyer rooti)। সাধারণ গমের আটা বা ময়দা দিয়ে তৈরি রুটি কম বেশি সকলেই খেয়েছেন। কিন্তু শীতের মরশুমে মালদহ জেলার বিভিন্ন গ্রামে অন্যতম জনপ্রিয় খাবার হল এই কলাইয়ের রুটি। সাধারন গমের আটা দিয়ে তৈরি রুটির থেকে সম্পূর্ণ আলাদা এই কলাইয়ের আটার রুটি। এই রুটি খেতেও যেমন সুস্বাদু তেমনই উপকারী। পাশপাশি এই রুটি সাধারণ গমের আটার রুটির থেকে মোটা হওয়ার কারনে এটি খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। কিন্তু কিভাবে বানাবেন এই রুটি বুঝতে পারছেন না? তাহলে আপনাদের জন্য রইল সহজ রেসিপি (Easy resipie)।

উপকরণ

কলাই

চাল

লবণ

রুটি সেকার জন্য মাটির পাত্র

কাঠের উনুন

প্রনালী

প্রথমে রুটি সেকার জন্য আগে থেকে মাটির পাত্র জলে ভিজিয়ে রাখতে হবে নাহলে তা আগুনে গরম হয়ে ভেঙে যেতে পারে। এবার কলাই ও চাল একসঙ্গে মিশিয়ে তা গুঁড়ো করে আটা তৈরী করে নিতে হবে। এরপর এই আটার সঙ্গে স্বাদমত লবণ মিশিয়ে নিন। আটা জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। এরপর এই ডো থেকে লেচি কেটে নিয়ে তা হাত দিয়ে চেপে চেপে রুটির আকার দিতে হবে। চাইলে আটার রুটির মত বেলনা দিয়ে রুটি বেলে নিতে পারেন। কিন্তু সেক্ষেত্রে কলাইয়ের রুটি সুস্বাদু হবে না। এবার কাঁচা রুটি সেকার জন্য কাঠের উনুনে ভিজিয়ে রাখা মাটির পাত্র বসিয়ে প্রথমে গরম করে নিতে হবে। পাত্র গরম হয়ে গেলে তাতে রুটি গুলি এক এক করে সেকে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে কলাইয়ের রুটি। এবার ধনে পাতার চাটনি অথবা বেগুন পোড়া অথবা পছন্দ মত সবজি দিয়ে খান কলাইয়ের রুটি।

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২