নিরামিষের দিন লাঞ্চে রাখুন পটলের এই রেসিপিটি

তাই বেশিরভাগ বাঙালি বাড়িতে এই সময় পাতলা ডাল বা কম মসলাদার সবজি অথবা পোস্ত খাওয়ার চল রয়েছে। তবে এর মধ্যে যদি কিছু সুস্বাদু খেতে চান, তাহলে বানাতেই পারেন দারুন স্বাদের নিরামিষ পদ দুধ মুগ পটল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বসন্তের এই মরসুমে কম মসলাদার খাবার অনেকেই খেতে পছন্দ করেন। তাই বেশিরভাগ বাঙালি বাড়িতে এই সময় পাতলা ডাল বা কম মসলাদার সবজি অথবা পোস্ত খাওয়ার চল রয়েছে। তবে এর মধ্যে যদি কিছু সুস্বাদু খেতে চান, তাহলে বানাতেই পারেন দারুন স্বাদের নিরামিষ পদ দুধ মুগ পটল। আবার গরম কাল মানেই বাজারে বিপুল পটলের আমদানি। কীভাবে বানাবেন জেনে নিন।

উপকরণ

পটল (৩-৪টি)
সোনা মুগ ডাল (১ কাপ)
দুধ (১ কাপ)
ঘি (২ চামচ)
গোটা জিরে (১/২ চামচ)
শুকনো লঙ্কা (২টি)
আদা বাটা (১ চা-চামচ)
জিরে বাটা (১ চা-চামচ)
কাঁচালঙ্কা (২টি)
নুন (স্বাদমতো)
চিনি (স্বাদমতো)

প্রণালী

প্রথমে পটলের খোসা ছাড়িয়ে লম্বা দু’ভাগ করে কেটে নিন। এরপর সোনা মুগ ডাল শুকনো খোলায় ভেজে রাখুন। এরপর প্রেশার কুকারে ডাল, সামান্য নুন এবং জল মিশিয়ে আধা সেদ্ধ করে নিন। তার মধ্যে পটল দিয়ে ডালটাকে পুরো সেদ্ধ করে নিন। এরপর কড়াইতে ঘি গরম করে গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা ও জিরে বাটা মিশিয়ে কষিয়ে নিন। এরপর মুগ, পটল, স্বাদমতো নুন, চিনি এবং দুধ মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ডাল ঘন হয়ে গেলে ওপর থেকে সামান্য ঘি ছড়িয়ে নামিয়ে নিন। এরপর ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ