কখনও খেয়ে দেখেছেন পটলের ধোকা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালি বাড়িতে রান্নঘরের একটি অতি সাধারন সবজি হল পটল। কম বেশি সবার বাড়িতেই রান্নঘরে এই সবজির দেখা মেলে। সাধারন এই সবজি দিয়েই বাড়ির গৃহিণীরা বানিয়ে ফেলেন কখনও পটলের দোলমা (Potoler Dolma) বা দই পটলের (Doi Potol) মত সুস্বাদু নিরামিষ পদ। কখনও আবার ভাতের সঙ্গে আলু পটল দিয়ে মাছের ঝোল পেলে অন্য কোনো সবজির অভাব মনে হয় না। রুটি বা লুচির সঙ্গে আলু পটলের দমও অনেকের খুব প্রিয়। তবে শুধু পটলের দোলমা বা দই পটলের মত সুস্বাদু নিরামিষ পদ নয় পটল দিয়ে বানানো যায় আরও অনেক সুস্বাদু নিরামিষ পদ যার অন্যতম পটলের ধোকা (Potoler dhoka)। আজ আপনাদের জন্য রইল পটলের ধোকা অনন্য রেসিপি।

উপকরণ-

১. পটল

২. মটর ডাল

৩. আলু

৪. আদা

৫. নারকেল

৬. টমেটো কুচি

৭. কাঁচালঙ্কা

৮. গোটা জিরে

৯. ময়দা

১০. তেজপাতা

১১. হিং

১২. ধনে গুঁড়ো

১৩. ঘি

১৪. জিরে গুঁড়ো

১৫. লঙ্কা গুঁড়ো

১৬. হলুদ গুঁড়ো

১৭. নুন

১৮. চিনি

১৯. তেল

২০. গরম মশলা গুঁড়ো

প্রণালী-

প্রথমে পটলগুলি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে মেশিনে গ্রেট করে নিতে হবে। এবার ভিজিয়ে রাখা মটর ডাল ভালো করে বেটে নিতে হবে। ‌এবার মিক্সার গ্রাইন্ডারে কয়েকটি নারকেলের টুকরো, ২ টো কাচালঙ্কা ও আদা কুচি বেটে নিতে হবে। এবার কড়াইয়ে সামান্য পরিমাণ তেল গরম করে তাতে গোটা জিরে ও সামান্য হিং ফোড়ন দিন। এবার কড়াইয়ে নারকেল বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে তাতে গ্রেট করে রাখা পটল দিয়ে দিতে হবে। ‌কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর পটলের জল শুকিয়ে এলে তাতে ডাল বাটা দিয়ে দিন। এবার এর মধ্যে একে একে স্বাদমতো নুন, চিনি, হলুদ গুঁড়ো, গরম মসলা গুঁড়ো, লঙ্কাগুঁড়ো ও জিরেগুঁড়ো দিয়ে নেড়ে নিতে হবে। মিশ্রণ তৈরি হয়ে গেলে একটি থালায় সামান্য পরিমাণ ঘি ছড়িয়ে তার মধ্যে মিশ্রণটা ছড়িয়ে দিন। মিশ্রণ ঠাণ্ডা হলে বরফি আকারে ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার কড়াইয়ে তেল গরম করে বরফি আকারের কেঁটে রাখা ধোকা লাল করে ভেজে তুলে নিন। এবার গ্রেভি বানানোর জন্য মিক্সার গ্রাইন্ডারে টমেটো কুচি, আদা কুচি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, লঙ্কাগুঁড়ো ও সামান্য পরিমাণ জল দিয়ে একসঙ্গে বেটে নিতে হবে। এবার কড়াইতে সামান্য পরিমাণ তেল গরম করে জিরে ও তেজপাতা ফোড়ন দিন। ফোড়ণ থেকে সুন্দর গন্ধ বের হলে তাতে বেটে রাখা মশলা ও সামান্য পরিমাণ নুন দিয়ে মশলা ভালোমতো কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে তাতে পরিমান মত জল ঢেলে দিন। গ্রেভি ফুটে গেলে তাতে ভেজে রাখা ধোকা দিয়ে দিতে হবে। ৫ মিনিট ফুটিয়ে নিয়ে আঁচ কমিয়ে ১ চামচ ঘি দিয়ে আরও ৫ মিনিট ফুটিয়ে নামিয়ে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ‘পটলের ধোকার ডালনা’।

হাসপাতালে নেই বিদ্যুৎ! মোবাইল ফোনের আলোতেই সম্পন্ন হল দুই গর্ভবতীর অস্ত্রোপচার

গণেশ চতুর্থীতে বাপ্পার ভোগে রাখুন বেসনের মাওয়া মোদক, রইল সহজ রেসিপি

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার

রবি দুপুরে জি টি রোডের ধারে বহুতলে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

পুরনো প্রেমে মজেছে মন! সন্দেহবশত প্রেমিকাকে কুপিয়ে খুন করল বর্তমান প্রেমিক

ফের দুষ্কৃতীদের নিশানায় পঞ্জাবি গায়ক, গুলাব সিধুর বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, তদন্তে পুলিশ

মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর

বক্সঅফিস ‘মির্জাপুর’ জ্বরে কাঁপছে, নয় দিনে বিশ্বব্যাপী ২৫০ কোটি টাকা ছুঁল ছবির আয়

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান