দুর্দান্ত খেতে হয় দই বেগুন, জিভে জল আনবেই আনবে

Share:

নিজস্ব প্রতিনিধি : অনেকের বেগুন পছন্দ না!বেগুনের নাম শুনলে পালাই পালাই।তবে এই গরমে সুস্থ থাকতে বেগুনের উপকারিতা অনেক।যদি দইয়ের সঙ্গে যোগ করে বেগুন রান্না করা যায়, তবে সোনাই সোহাগা।খেতে যেমন সুস্বাদু হয় তেমনই এর স্বাস্থ্য উপকারিতাও রয়েছে।জেনে নিন কীভাবে বানাবেন এই দই বেগুন।

উপকরণ : ১ টি বড় বেগুন,দই ২০০ গ্রাম, আদা বাটা, কাঁচা লঙ্কা চেরা, হলুদ, জিরে, তেল, লবন, চিনি, ধনেপাতা

প্রণালী : প্রথমে গোল গোল চাকা চাকা করে বেগুনগুলোকে কেটে নিতে হবে।এরপর তাতে হলুদগুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন আর কিছুক্ষণের জন্য রেখে দিন।

এরপর একটি সসপ্যানে তেল গরম করে নিন। গরম তেলে বেগুনের টুকরোগুলো হালকা ভেজে নিন। যখন বেগুনের টুকরো বাদামি রঙের হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিন।

এরপর ঐ সসপ্যানে তেল গরম করে নিন আর তাতে জিরে দিন। কিছুক্ষণ জিরে নেড়ে নিন। তারপর এতে আদা বাটা দিয়ে আরো কিছুক্ষন জিরে তেলে ভেজে নিন। এতে কাঁচা লঙ্কা, হলুদগুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং সামান্য পরিমাণ জল দিন। এরপর মসলাগুলো ভাজতে থাকুন তেলে কিছু সময়ের জন্য। এরপর এতে দই এবং চিনি দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন।

এরপর মসলাতে ভাজা বেগুন দিয়ে দিন। সবগুলো টুকরোগুলোতে যেন মসলাটা ভালো করে লাগে। আরো কিছুক্ষণের জন্য রাখুন। এরপর এতে ধনেপাতা দিয়ে দিন এবং ১ মিনিট রেখে নামিয়ে নিতে হবে। ব্যাস রেডি গরম গরম দই বেগুন।

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, এখনও চলছে উদ্ধারকাজ

গ্রিসে ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন ৩ দমকলকর্মী

রাস্তার মধ্যে ঘুরে বেরাচ্ছে পাঁচটি কুমির, আতঙ্কে ঘুম উড়ল স্থানীয়দের

ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জের, মর্মান্তিক পরিণতি তরুণীর!

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

কন্যা সন্তানের জন্ম দিল ধর্ষণের শিকার ১১ বছরের নাবালিকা, কোথায় ঘটল?

দুবাইয়ে ঘুরতে গেলেই মিলবে ৭৫ হাজার টাকা, পর্যটক টানতে মাস্টারস্ট্রোক

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অবশেষে গ্রেফতার মিনার মণ্ডল, উদ্ধার নগদ টাকা ও সোনা, মোট মূল্য প্রায় ৫০ কোটি

কমনওয়েলথে জোড়া সাফল্য ভারতের, ১০০ মিটার টি-৪৭ ইভেন্টে সোনা জিতলেন দিলীপ গাভিত

নেই আধুনিক সরঞ্জাম, প্রতিযোগিতার বাজারে লুপ্ত হওয়ার পথে ‘মুন্সি গামছা’