ভেটকি নয়!কই দিয়েই বানিয়ে ফেলুন পাতুরি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালিরা হল মৎসবিলাসী।হবে নাই বা কেন ভারত হল নদীমাতৃক দেশ। তবে মৎসপ্রেমীদের মধ্যে কেউ ইলিশ খেতে ভালবাসেন তো আবার কেউ ভেটকি। অনেকে আবার সামুদ্রিক মাছ খেতে ভালবাসেন। তবে মাছের ভিন্ন ভিন্ন পদ মৎসপ্রেমীদের জিভে জল এনে দেয়।সারা বছর রসনাবিলাসে ডুব দিয়ে থাকে বাঙালি।তবে আজ না হয় বানিয়ে নিন পাতুরি। ইলিশ কিংবা ভেটকি নয় আজ গল্প হোক কই মাছ দিয়েই।পুষ্টিগুণে অনেক এগিয়ে এই ছোট্ট মাছ। অনেকে অবহেলা করে এড়িয়ে যান।তবে জানুন কই দিয়ে সুস্বাদু এই পদ বানাবেন কীভাবে।

উপকরণ: কই মাছ ৬ টা, লাউ পাতা,টমেটো বাটা,ধনে গুঁড়ো ২ পেঁয়াজ, লঙ্কা গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা,সর্ষে বাটা,পাতিলেবুর রস ও লবন

প্রণালী: প্রথমে লাউপাতা ও কই মাছগুলি ভাল করে পরিষ্কার করে নিন।এরপর আলাদা করে তুলে রেখে দিন।এরপর কই মাছের দু’পিঠে হালকা করে চিরে নিন।অথবা কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিতে পারেন।এতে মাছের ভেতরে মশলা ঠিকঠাক যাবে। খেতেও অত্যন্ত সুস্বাদু হবে।

এবার কাঁচালঙ্কা ছাড়া বাকি সব মশলাগুলি একসঙ্গে মিশিয়ে মাছে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন।আধ ঘণ্টা পরে মশলা মাখানো মাছগুলি কাঁচালঙ্কা-সহ লাউপাতায় মুড়ে নিন।এরপর সুতো দিয়ে বেঁধে দিন।

এবার একটি কড়াইয়ে জল গরম বসান।জল ফুটে উঠলে লাউ পাতায় মোড়া কইমাছগুলি জলের মধ্যে ছেড়ে দিন।মাঝারি আঁচে ২০-২৫ মিনিট ভাপিয়ে নিন।জল শুকিয়ে এলেই রান্না তৈরি।লাউপাতার খোসা ছাড়িয়ে উপর থেকে পাতিলেবুর রস ছড়িয়ে নিন। গরম ভাতের সঙ্গে এবার পরিবেশন করুন কই মাছের পাতুরি।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল