আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোজনরসিক বাঙালিরা রসনাবিলাস করুন চিকেন খিচুড়ি দিয়েই..

নিজস্ব প্রতিনিধি : শীতকাল মানেই বনভোজন হবে না, তা হয় নাকি! রোজ রোজ একঘেঁয়ে খেতে পারছেন না ? বনভোজন করতে যদি বাইরে যেতে না চান ? তবে বনভোজনের আনন্দ বাড়িতে বসেই নিতে পারেন।‘খিচুড়ি’র সঙ্গে বাঙালির সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই শীতকালে ধোঁয়া ওঠা খিচুড়ি বাড়ির সকলে মিলে উপভোগ করুন। মাংস আবার বাদ থাকবে কেন ? খিচুড়ির সঙ্গে জুড়ে দিন মাংসের টুকরো। ব্যস চটজলদি বানিয়ে নিন মাংসের খিচুড়ি। জেনে নিন সহজ রেসিপি।

উপকরণ : মুরগির মাংস ৬০০ গ্রাম, ১ কাপ গোবিন্দভোগ চাল, ১ কাপ মুগডাল, আধ কাপ টক দই, আধা কাপ পেঁয়াজ কুচি, ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা, আদা বাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ২ টেবিল চামচ, জিরে গুঁড়ো আধ চা চামচ, ঘি ৩ টেবিল চামচ, দারচিনি ২টি, এলাচ ৪ টি, লবঙ্গ ৪টি, তেজপাতা, স্বাদ মত লবন ও চিনি

প্রণালী : প্রথমে ডাল শুকনো খোলায় ভেজে নিতে হবে। তারপর জল দিয়ে ধুয়ে রাখুন। এরপর মুরগির মাংস ধুয়ে টক দই, লবন, হলুদ, জিরে, ধনে, মাখিয়ে রাখুন।

ওই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিন গোটা গরম মশলা।এবার ওর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন-আদা বাটা দিয়ে ভাল করে নেড়েচেড়ে নিন। ওর মধ্যে মাংস দিয়ে ভাল করে কষিয়ে নিন। তেল ছেড়ে এলে সামান্য জল দিয়ে আধ সেদ্ধ মাংস সরিয়ে রাখুন।

আরও পড়ুন : দক্ষিণ ভারতের এই জনপ্রিয় রেসিপি চেখে দেখেছেন? রইল প্রণালী একবার খেয়েই দেখুন

অন্য একটি কড়াইতে ঘি গরম করতে দিন। এর মধ্যে দিন তেজপাতা। কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিন। চাল-ডাল দিয়ে নাড়তে থাকুন। সামান্য ভাজা হয়ে এলে জল দিয়ে ফুটতে দিন। খানিকটা সেদ্ধ হয়ে এলে এর মধ্যে দিয়ে দিন কষিয়ে রাখা মুরগির মাংস। ভাল করে নাড়াচাড়া করে আরও কিছু ক্ষণ সেদ্ধ হতে দিন। উপর থেকে লঙ্কা এবং ভাজা পেঁয়াজ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

Published by:

Share Link:

More Releted News:

গরমে স্বস্তি ও ঠান্ডা আরাম দেবে গুলকন্দ দুধ, জানুন উপকারিতা

গরমে দ্রুত নষ্ট হচ্ছে দুধ? দীর্ঘদিন তাজা রাখতে জানুন ৫টি সহজ টিপস

ভুলে যাবেন বিরিয়ানির স্বাদ, বাড়িতে দেশি পদ্ধতিতে বানান সুস্বাদু মোরাদাবাদী চিকেন পোলাও

গরমে এই খাবারগুলি আপনার শরীরকে রাখবে সুস্থ

কোরিয়ান অতিথিদের জন্য রাষ্ট্রপতি ভবনে রাজস্থানি ভোজ

প্রোটিনে ভরপুর ডাল-পালক উত্তাপম, বাচ্চাদের টিফিনে নতুন চমক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ