দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সর্ষে বাটা দিয়ে শিমের এই পদ খেলে প্রেমে পড়ে যাবেন…

নিজস্ব প্রতিনিধি : শীতকালীন সবজি হিসেবে শিমের কদর বেশি। শুধু রসনাবিলাসই নয়, অন্যান্য খাদ্যগুণও রয়েছে। শিমে প্রচুর পরিমানে প্রোটিন, ফাইবার, ভিটামিন ও মিনারেল থেকে শুরু করে ফুসফুসের জটিল রোগ সারাতে মোক্ষম দাওয়াই হিসেবেও কার্যকরী। অনেকে আবার উপকারী এই সবজি দেখলে নাক সিঁটকান। তবে এর সঙ্গে যদি যোগ করা যায় সর্ষে বাটা, ধনেপাতা ও পাতিলেবুর রস তবে তো কোন কথাই নেই। আলু ভর্তা তো অনেক খেয়েছেন, একবার ট্রাই করুন শিম সর্ষে ভর্তা। স্বাদে পুষ্টিগুণে সবার চেয়ে এগিয়ে। জেনে নিন বানাবেন কীভাবে।

উপকরণ : ২০০ গ্রাম সিম, ২ চামচ সর্ষের দানা, ২ টেবিল চামচ পোস্তদানা, কাঁচা লঙ্কা কুঁচি, ১/২ আঁটি ধনেপাতা কুচি, হলুদগুঁড়ো, কালো জিরে, স্বাদমতো লবন-চিনি, প্রয়োজন মতো সরষের তেল, পাতিলেবু ও গন্ধরাজ লেবুর পাতা

প্রণালী : প্রথমে একটি ব্লেন্ডারে পোস্ত-সরষে পেস্ট করুন। এবার শিম, ধনেপাতা, কাঁচালঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে আবার বেটে নিন।

আরও পড়ুন : শুধু কচুরি নয়, দেখবেন নাকি কড়াইশুঁটির ভেলকি ?

এবার কড়াইয়ে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিন। তাতে কাঁচা লঙ্কা কুঁচি দিতে হবে। সমস্ত মিশ্রণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিন। এবার লবন-হলুদ, চিনি দিয়ে কষতে থাকুন।৫ মিনিট কম আঁচে রেখে সমস্ত জল শুকিয়ে বাটা মতো হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। ওতে দু-চারটে গন্ধরাজ লেবুর পাতাও ফেলে দিন। উপর থেকে সরষের তেল ও লেবুর রস ছড়িয়ে দিন। এবার গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করুন শিম সর্ষে বাটা।

আরও পড়ুন : শীতের আড্ডা জমে ক্ষীর, ডিম মোমো’র স্বাদে মুখে ফুটবে হাসি

Published by:

Share Link:

More Releted News:

গরমে এই খাবারগুলি আপনার শরীরকে রাখবে সুস্থ

কোরিয়ান অতিথিদের জন্য রাষ্ট্রপতি ভবনে রাজস্থানি ভোজ

প্রোটিনে ভরপুর ডাল-পালক উত্তাপম, বাচ্চাদের টিফিনে নতুন চমক

বাটার চিকেন থেকে কাঠি রোল, বিশ্বের সেরা তালিকায় ভারতের ছয়টি চিকেন ডিশ

লস্যি না ঘোল গরমে কোনটি শরীরকে দ্রুত শীতল করে?

কাইরি পান্না বনাম আম পান্না: টক মিষ্টি স্বাদে সেরা পানীয় কোনটি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ