দুপুরের ভোজে পাতে পড়ুক সুস্বাদু চিংড়ি বাটা

Share:

নিজস্ব প্রতিনিধি : চিংড়ির পদ শুনলে জিভে জল কার না আসে! তবে চিংড়ি মালাইকারি বা কুচো চচ্চড়ি তো অনেকবার খেয়েছেন। তবে লেবু লঙ্কা দিয়ে চিংড়ি বাটা খেয়েছেন কখনো ? দুপুরের ভোজে পাতে রাখলে খাবারে অরুচি নিমেষেই দূর হবে। জেনে নিন বানাবেন কীভাবে ?

উপকরণ : খোসা ছাড়ানো চিংড়ি মাছ ২০০ গ্রাম, লেবু ১ টা, ২ টো পেঁয়াজ, ৩ টে কাঁচা লঙ্কা, রসুন ২ কোয়া, সর্ষের তেল, ও শুকনো লঙ্কা

 প্রণালী : প্রথমে চিংড়ি মাছ ভাল করে ধুয়ে নিতে হবে। এরপর কালো সুতো বের করে নিতে হবে। এইবার মাছগুলি লবন ও হলুদ মাখিয়ে রেখে দিন। এইবার কড়াইয়ে তেল ভাল করে গরম করে চিংড়িগুলি ভেজে তুলে নিন। বেশি কড়া করে ভাজবেন না।

সেই তেলেই ২টো কুচোনো পেঁয়াজ, রসুনের কোয়া, লঙ্কা ভেজে নিন। একটু নরম করে ভাজবেন। অল্প একটু তেল কড়াইতে নিয়ে তাতে শুকনো লঙ্কা দুটো ভেজে তুলে নিন। ভাজা শুকনো লঙ্কা আলাদা করে গুঁড়ো করে রাখুন। এ বার সব উপকরণ ঠান্ডা হলে মিক্সিতে নিয়ে ভাল করে বেটে নিন।

তবে এক্ষেত্রে শিল নোড়াও ব্যবহার করতে পারেন। বাটার পর এক বার নুনের স্বাদটা ঠিক আছে কি না, দেখে নেবেন। এইবার গোটা মিশ্রণে একটু সর্ষের তেল দিয়ে ভাল করে মেখে নিলেই তৈরি গরমাগরম চিংড়ি বাটা।

এবার উপরে ধনেপাতা কুচি ও লেবু ছড়িয়ে পরিবেশন করতে পারেন। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে।

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের

মমতার প্রতি রাজীব গান্ধির স্নেহের কথা কল্যাণকে স্মরণ করালেন প্রিয়াঙ্কা

সাইবার প্রতারণার জেরে বিপাকে সোনা ব্যবসায়ী, ৫০ লক্ষ টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪

দুর্নীতি আড়াল করতেই ইস্তফা দিয়েছেন কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপ প্রধান, অভিযোগ বিজেপির

থাইল্যান্ডে তিন ভারতীয় তরুণকে অপহরণের ঘটনায় পাক যোগ, গ্রেফতার পাঁচ

ধর্ষণ-খুনের ঘটনাকে ‘আত্মহত্যা’ দেখানোর অভিযোগ, সুবিচারের আশায় শুভেন্দুর দরবারে নির্যাতিতার মা

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট