প্রচণ্ড ঠাণ্ডায় সর্দি-কাশিতে জেরবার? উপশম পেতে খান তিব্বতি সুপ, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরে জাঁকিয়ে বসেছে সিত। হাড়কাঁপানো ঠাণ্ডা জেলাজুড়ে।   শীতের দাপটে অনেকেরই  ঠান্ডা লেগে যাচ্ছে। শীতের সকালে বা সন্ধ্যায় যদি গরম সুপ খাওয়া যায়, তাহলে  শরীর মন দুই চাঙ্গা থাকে। সেই সঙ্গেই গলাতেও পাওয়া যাবে আরাম। এই শীতের আমেজে বাড়িতেই বানাতে পারেন তিব্বতি সুপ। ভাবছেন কীভাবে বানাবেন তিব্বতি সুপ? এমন কিছু কঠিন কাজ নয়। রইল  রেসিপি।

উপকরণ

চিকেন
৩০০ গ্রাম সরু নুডলস
পেঁয়াজ কুঁচি
কাচালঙ্কা কুঁচি
গোলমরিচ গুঁড়ো

পদ্ধতি
প্রথমে মাংস ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিন। তারপর হাড় থেকে সাবধানে মাংস ছাড়িয়ে নিন। মাংস সিদ্ধ জল ফেলে দেবেন না। তারপর হাড় থেকে ছাড়ানো মাংস নুন মাখিয়ে অল্প করে ভেজে নিন। তারপর ওই চিকেন সিদ্ধ জলেই নুডলস সেদ্ধ করে নিন। এবার একটি বড়ো কাচের পাত্র নিন তাতে নুডলস সহ গরম স্যুপ ঢেলে দিন। তার উপর মাংস ভাজা, পেয়াজকুচি, কাঁচা লঙ্কা কুঁচি যোগ করুন। উপর থেকে ছড়িয়ে দিন গোলমরিচ গুঁড়ো। গরম গরম পরিবেশন করুন। খেতে  যেমন সুস্বাদু   তেমনি শীতের সময়ে ঠাণ্ডা লাগলে গলা ব্যাথায় পাওয়া যায় উপশম।

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর