রান্নাঘরে আনবেন নাকি ওড়িশার রান্নার স্বাদ, তাহলে বানিয়ে ফেলুন ডালমা

Share:

নিজস্ব প্রতিনিধি: আমরা বাঙালিরা প্রতিনিয়তই খাবারের মধ্যে ডুবে থাকি। নতুন নতুন খাবার বানানোর আইডিয়া প্রতিনিয়তই আমাদের মাথায় চলতে থাকে। আর যেমন ভাবনা তেমন কাজ। ভাবতে না ভাবতেই তা আমরা বানিয়েও ফেলি। তবে এবার একটু অন্য ধরনের রান্না করতে পারেন। এই ধরুন, ভারতের অন্য কোনো রাজ্যের রান্না। হ্যাঁ, বানাতেই পারেন ওড়িশা রাজ্যের প্রিয় খাবার ডালমা। ওইসব শহরে এই রান্নার দারুণ প্রভাব। তাহলে আপনিও ওড়িষা না গিয়েই এই রান্নার স্বাদ নেবেন নাকি! রইল ডালমা রান্নার রেসিপি।

উপকরণঃ-

ধুয়ে ভিজিয়ে রাখা ৩/৪ কাপ অড়হর ডাল, ১৫০ গ্রাম কুমড়ো বড় বড় টুকরো করে কাটা, ২টা মাঝারি সাইজের বেগুন টুকরো করে কাটা), ১টা, মাঝারি সাইজের টুকরো করে কাটা কাঁচকলা, ১৫০ গ্রাম, মাঝারি সাইজের টুকরো করে কাটা কাঁচা পেপে, ১ টা খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে কাটা আলু,২ চামচ নারকেল কোয়া, ১ চামচ পাঁচফোড়ন, ৪টে শুকনো লঙ্কা, ১ চামচ আদা কুচি, ১ চামচ হলুদ গুঁড়, ২ চামচ জিরে গুঁড়ো, ২ চামচ লঙ্কা গুঁড়ো, ১ চামচ ঘি/তে, পরিমাণ মতো নুন ও চিনি।

প্রণালীঃ-

১ চামচ গোটা জিরে এবং শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে ছোট পাত্রে ঢেকে রাখুন। এরপর সমস্ত সবজি চার কাপ জলে ১০ মিনিট প্রেশার কুকারে সেদ্ধ করুন। মনে রাখবেন হুইসেল দেওয়া যাবেনা। এবারে কুকারের ঢাকনা খুলে তাতে প্রয়োজন অনুযায়ী ডাল, নুন, আদা কুচি, হলুদ মিশিয়ে ঢাকনা বন্ধ করে দিন। এবারে হুইসেল-সহ দুটো সিটি দিয়ে ডাল পুরোপুরি গলিয়ে নামিয়ে নিন। এরপর প্যানে ঘি বা তেল গরম করে তাতে দুটো গোটা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে সবজি মেশানো ডাল ছেড়ে দিন। ফুটে উঠলে গুঁড়ো করে রাখা জিরে ও শুকনো লঙ্কা ওপর দিয়ে ছড়িয়ে দিন। এরপর ধনেপাতা কুচি ও নারকেল কোরা মিশিয়ে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত