যুগের সঙ্গে তাল মিলিয়ে এবার সরস্বতী মায়ের ভোগে রাখুন আধুনিক খাবার-দাবার

আবার অনেকে যুগের সঙ্গে তাল মিলিয়ে বাসন্তী পোলাও আর নিরামিষ আলুর দমও বানান। সঙ্গে পনিরের তরকারি থেকে চাটনি, যাকে বলে ভূরিভোজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরস্বতী পুজো নিয়ে সবসময়ই বাঙালি নস্ট্যালজিক। মাঘের সকালে খালি পেটে অঞ্জলি দেওয়া থেকে শুরু করে দুপুরে স্কুলে দল বেঁধে ভোগ খেতে যাওয়া—সবকিছুর মধ্যেই রয়েছে নস্টালজিক ছোঁয়া। তবে সরস্বতী পুজোর ভোগে খিচুড়ি, লাবড়া মাস্ট। আবার অনেকে যুগের সঙ্গে তাল মিলিয়ে বাসন্তী পোলাও আর নিরামিষ আলুর দমও বানান। সঙ্গে পনিরের তরকারি থেকে চাটনি, যাকে বলে ভূরিভোজ। হ্যাঁ, আজ জানিয়ে দিই এই সকল রান্নার সহজ পদ্ধতি…

বাসন্তী পোলাও

গোবিন্দভোগ চাল ধুয়ে ঘি, হলুদ, স্বাদ অনুযায়ী নুন আর সামান্য গরম মশলা মাখিয়ে রেখে দিন। এরপর কড়াইতে ২ টেবিল ঘি গরম করে তাতে কাজু আর কিশমিশ ভেজে তুলে ওই ঘিয়ের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিন। এবার সুগন্ধ বেরোতে শুরু করলে গোবিন্দভোগ চাল দিয়ে হালকা নেড়ে এতে ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিন। এবার পরিমাণ মত চিনি এবং জল দিয়ে চাল সেদ্ধ হতে বসিয়ে দিন। ১৫-২০ মিনিট ফুটিয়ে ভাত সেদ্ধ হলে নামিয়ে নিন। এরপর উপর দিয়ে ঘি ছড়িয়ে দিলেই তৈরি বাসন্তী পোলাও।

নতুন আলুর তৈরি আলুর দম

এখন বাজারে নতুন আলু রমরমাভাবে চলছে। তা দিয়ে নিরামিষ আলুর দম সহজেই বানিয়ে নিন। প্রথমে আলু চার চৌকো করে কেটে নিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিন। এবার কড়াইতে ২ চামচ সর্ষের তেল গরম করে সেদ্ধ আলুগুলি ভেজে নিন। এবার এতে ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ জিরে গুঁড়ো, ১/২ চা চামচ ধনে গুঁড়ো, ১/২ চা চামচ আদা বাটা আর ১টা টমেটো বাটা দিয়ে ভাল করে কষতে থাকুন। এরপর স্বাদ অনুযায়ী নুন, এক মুঠো কড়াইশুটি দিয়ে আরো ভালো করে কষিয়ে নিন। আলুর দম কষা হয়ে এলে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রাখুন। মাখোমাখো হয়ে গেলে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন নিরামিষ আলুর দম।

টমেটোর চাটনি

কড়াইতে ১ চামচ তেল গরম করুন। এতে শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে দিন। এরপর এতে স্বাদমতো নুন ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে টমেটো নরম হয়ে গেলে আমসত্ত্ব ও খেজুর কুচিয়ে দিয়ে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিন। এরপর এতে কাজু ও কিশমিশ দিয়ে শেষে জল দিয়ে চাটনিটা ফুটিয়ে ঘন করে নামিয়ে নিন টমেটোর চাটনি।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২