কাঁঠালের বীজ দিয়েই বানিয়ে নিন মুখরোচক এই দুই পদ

Share:

নিজস্ব প্রতিনিধি : কাঁঠাল এমন একটি জিনিস যা সবজি হিসেবে, ফল হিসেবে এমনকী এর বীজ রান্নায়, ওষুধ হিসেবেও ব্যবহৃত হয়। এটি যেমন খেতে সুস্বাদু, তেমনই রয়েছে স্বাস্থ্য উপকারীতা। অন্ত্রের হাল ফেরাতে দারুণ কাজে আসে এই বীজ। তেমনই আবার ত্বক ও চুলের যত্নে এই বীজের জুড়ি মেলা ভার। তবে অনেকে শুধু এই বীজ খেতে পারেন না। তাই এটির সঙ্গে যোগ করুন কিছু জিনিস। ব্যস স্বাস্থ্যও থাকবে আবার স্বাদে দ্বিগুণ হবে। জেনে নিন বীজ দিয়ে সুস্বাদু কিছু রেসিপি।

কাঁঠাল বীজের ডাল : প্রথমে মটর ডাল ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিন। এবার কুকারের ভেজানো ডাল দিয়ে দিন। ওর মধ্যে জল ও নুন দিয়ে দিন। মিশিয়ে দিন টুকরো করা কাঁঠালের বীজ। ১টা সিটি তুলে সিদ্ধ করে নিন। এবার কড়াইতে ২ চামচ তেল গরম করে নিন। এবার তাতে শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে দিন। এবার সেদ্ধ করা ডাল, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, চিনি দিয়ে ভালো করে ফুটতে দিন। বেশ ঘন হলে নামিয়ে নিন। ভাত বা রুটি বা পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে।

কাঁঠাল বীজের ভর্তা : এই রেসিপিটি মূলত বাংলাদেশের। স্বাদে অতুলনীয় হয় এই রেসিপিটি। প্রথমে কাঁঠাল বীজ ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে৷ সেদ্ধ করা জল খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে৷ এবার কাঁঠাল বীজ, কাঁচা লঙ্কা, রসুন ও কালো জিরে অল্প অল্প করে জল দিয়ে বেটে নিতে হবে।

এরপর কড়াইতে তেল গরম করে নিয়ে এবার ওই বাটা মিশ্রণটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিন। এবার নুন ও হলুদ দিয়ে ভালোকরে নাড়াচাড়া করে নিন। এরপর জল শুকিয়ে ঘন হয়ে এলে পরিবেশন করুন ভর্তা ৷

ফিফা বিশ্বকাপ দেখুন একদম বিনামূল্যে, কিন্তু কী ভাবে? জেনে নিন বিস্তারিত

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

ফের সক্রিয় বিষ্ণোই গ্যাং, দিল্লিতে গুরু রনধাওয়ার জিমে পরপর গুলি চালাল দুষ্কৃতীরা!

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

বেসরকারি স্কুল থেকে প্রায় দু’কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন