চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্ব চকোলেট দিবসে জানুন এই চকোলেট কেকের রেসিপি

নিজস্ব প্রতিনিধিঃ চকোলেট খেতে কে না ভালোবাসেন? আট থেকে আশি প্রত্যেকের চকোলেট অতি প্রিয় একটি খাবার। শুক্রবার ৭ জুলাই তাই শুধুই চকোলেটের দিন। কেন? কারণ আজ বিশ্ব চকোলেট দিবস। মুড সুইং নিয়ন্ত্রণে আনা থেকে শুরু করে মন ভালো করা এবং সুস্বাস্থ্য বজায় রাখা সবেতেই চকোলেটের মুখ্য ভূমিকা রয়েছে। ভাবছেন চকোলেট কী করে সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে আমাদের? তাহলে শুনুন ডার্ক চকোলেট আমাদের হৃদযন্ত্রকে ভাল রাখতে সাহায্য করে। সঙ্গে নিয়ন্ত্রণে রাখে আমাদের ব্লাড প্রেসার। তাই আজ বিশ্ব চকোলেট দিবসে জেনে নিন চকোলেটের এই সুস্বাদু পদ ‘চকোলেট ট্রিপল টি ব্রেড’-এর রেসিপি। 

উপকরণঃ 

ডার্ক চকোলেট -২০০ গ্রাম

মাখন-২০০ গ্রাম

বিরিয়ানি মশলা- ১/২ চা চামচ

চিনি (গুঁড়ো করা)- দেড় কাপ

ডিম-৩ টে

ভ্যানিলা এসেন্স- ২ চা-চামচ

ময়দা- ১/৪ কাপ

বেকিং পাউডার

২ ১/২ চা-চামচ

প্রণালীঃ প্রথমে ময়দায় বেকিং পাউডার মিশিয়ে নিন। এরপর একটি পাত্রে দারক চকোলেট ও মাখন নিয়ে ভালো ভাবে গলিয়ে নিন। এরপর এতে চিনি ও বিরিয়ানি মশলা মিশিয়ে নিয়ে আলাদা করে রাখুন। কেক বানানর মোল্ডে মাখন মাখিয়ে রাখুন। মাখন আর গুঁড়ো করে রাখা চিনি একসঙ্গে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন যতক্ষণ না ফ্লাফি হয়ে আসছে। এরপর এতে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স ও ডিম মিশিয়ে ফের ফেটিয়ে নিন।

এবার তাতে ময়দা, বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে কেক বানানোর মোল্ডে দিয়ে দিন। তার উপর গলিয়ে রাখা চকোলেটের খানিকটা দিয়ে দিন। এভাবে দুধরণের মিশ্রন মিশিয়ে নিয়ে মাইক্রোআভেনে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় কনভেকশন মোডে বেক করে নিন। কেক তৈরি হয়ে গেলে আইসিং সুগার উপর থেকে ছড়িয়ে পরিবেশন করুন চা বা কফির সঙ্গে এই কেক। 

Published by:

Share Link:

More Releted News:

ঘরোয়া স্বাদে নতুন মাত্রা,সহজ উপায়ে তৈরি করুন সুস্বাদু তেতো ডাল

রবিবারের স্ন্যাকসে ছানার কিছু চট জলদি রেসিপি ঘরেই বানিয়ে নিন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

গরমে বদহজম থেকে মুক্তি পেতে ঘরোয়া পানীয়, জানুন সহজ রেসিপি

গরমে পেটের সমস্যা কমাতে পাতে রাখতে পারেন ঝিঙে-চিংড়ির এই ঘরোয়া রেসিপি

হঠাৎই ট্রেন্ডে রাইস পেপার! জানেন এর আসল কারণ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ