রুচি ফেরাতে ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলুন ‘লেমন চিকেন’

Share:

নিজস্ব প্রতিনিধি : এই গরমে মুখে তুলতে পারছেন না কিছুই। তবে খাবারে রুচি ফিরিয়ে আনতেই বাড়িতেই ছোটখাট উৎসব বানিয়ে ফেলতে পারেন লেমন চিকেন দিয়ে। এর জন্য তেমন কিছু লাগে না শুধু একটু ইচ্ছে থাকলেই হল। কোনরকম ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলুন ‘লেমন চিকেন’। ছোট থেকে বড় সকলেই খাবে চেটেপুটে।

উপকরণ :  ১ কিলো চিকেন, কর্ণফ্লাওয়ার, লেবুর রস, ক্যাপসিকাম, রসুন কুচি, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ, টক দই তেল,ভিনিগার, লঙ্কা গুঁড়ো, জিরে, চিনি

প্রণালী : প্রথমে পেয়াজ, আদা ও রসুন বাটা, ভিনেগার, টক দই, সামান্য নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখুন আধা ঘন্টা ধরে।কড়াইতে তেল দিন একেবারে সামান্য। তেল সামান্য গরম হলে তেজপাতা, গোটা গোলমরিচ, রসুন কুঁচি, আদা কুচি দিয়ে নাড়তে থাকুন। একটু লাল হয়ে এলে, ম্যারিনেট করা চিকেন এর মধ্যে দিয়ে দিন। ভাল করে নেড়ে, এর মধ্যে লবন ও সামান্য গোলমরিচের গুঁড়ো দিতে হবে। সামান্য নেড়ে মিনিট পনেরো মত আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে।

এবার ১৫ মিনিট পরে ঢাকনা ১ কাপ লেবুর রস মিশিয়ে নিয়ে নাড়তে থাকতে হবে। সামান্য চিনিও দিতে পারেন। এরপর এতে কেটে রাখআ ক্যাপসিকাম গুলো দিয়ে দিতে হবে। চিকেন থেকে তেল ছেড়ে দিলে আঁচ কমিয়ে এর মধ্যে কর্ণফ্লাওয়ার গরম জলে মিশিয়ে গুলে নিয়ে চিকেনের মধ্যে দিতে হবে। এবার চিকেন সেদ্ধ হলে নামিয়ে নিন। ব্যাস রেডি ‘চিকেন লেমন’। লেবু স্লাইড করে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম ‘লেমন চিকেন’।

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট