স্বাদে-পুষ্টিতে ভরপুর, মহাশিবরাত্রির উপোস ভাঙুন এই খিচুড়ি দিয়েই…

Share:

নিজস্ব প্রতিনিধি : মহাশিবরাত্রি উপলক্ষে ভক্তরা কঠিন উপবাস অনেকেই করে থাকেন। ধর্মীয় বিশ্বাস রয়েছে এইসময় ভক্তের প্রতি ভোলনাথের বিশেষ কৃপাদৃষ্টি পড়ে।এইসময়টা ভক্তদের খালি হাতে ফেরান না মহাদেব। উপবাসের দিন চালের কোনও পদ না খাওয়ার নিয়ম থাকে।তাই খিচুড়ি খেয়েই উপবাস ভঙ্গ করুন না হয়।শাবুর খিচুড়ি রান্না করা খুব সহজ,আর খুব বেশি সময়ও লাগে না।জানুন সহজ রেসিপি।

উপকরণ : সাবুদানা ৫০০ গ্রাম, ৩-৪ টি গাজর, ২ আলু সেদ্ধ ছোট চৌকো করে কাটা, ৪ টি কাঁচালঙ্কা, ৩ টমেটো কুচি, ২ টেবিল চামচ কারিপাতা, স্বাদ মত লবন, ২ টেবিল চামচ তেল,২০০ গ্রাম গাওয়া ঘি , স্বাদ মত চিনি, হলুদ গুঁড়ো, ১চা চামচ গোটা জিরে, ১চা চামচ আদাবাটা,১৫ গ্রাম কিসমিস-কাজু

প্রণালী : প্রথমে সাবুদানা খুব ভাল করে ধুয়ে নিন। আগের দিন সাবুদানা ভিজিয়ে রাখতে পারলে ভাল হয়।রান্না করার আগে ৩ ঘন্টা আগে পর্যন্ত ভিজিয়ে রাখুন।

এবার প্যানে ঘি গরম করে নিন। ওর মধ্যে কাজুগুলো ভেজে নিন। এরপর কাজু গুলো আলাদাভাবে তুলে রাখুন। এরপর কড়াইয়ে আবার ঘি গরম করে নিন। ওর মধ্যে জিরে ফোড়ন দিন।ভাজা গন্ধ বেরলে কারিপাতা দিয়ে নেড়ে চেড়ে গাজর কুচি দিয়ে অল্প ভেজে আলু ও আদা কুচি দিয়ে ভাজতে হবে।

এই সময় আন্দাজমত লবন দিয়ে দিন।টমেটো ও কাঁচালঙ্কা দিয়ে কিছুক্ষণ ভেজে হালকা চিনি দিয়ে দিন।এবার সাবুদানা দিয়ে হালকা হাতে নাড়তে হবে। ওর মধ্যে ঘিয়ে ভাজা কাজু ও কিসমিস ও দিয়ে দিন।এবার ঢাকনা বন্ধ করে ফুটতে দিন মিনিট খানিক। সাবুর খিচুড়ির সঙ্গে বানিয়ে নিতে পারেন নিরামিষ আলুর দম। উপোস মুখে আলুর দম দিয়ে এই সাবুর খিচুড়ি অসাধারণ লাগবে খেতে।

ফের ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দাম, জানেন বেড়ে কত হল?

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ

২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

রাজ্যসভা থেকে ইস্তফার গুজব খারিজ করলেন কোয়েল

কোদাল দিয়ে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ

চুরি করতে গিয়ে কুলারের ঠাণ্ডা হাওয়ায় গভীর ঘুমে ডুব দিল চোর, তারপর যা ঘটল…

সন্তান জন্মের পরেই কিডনি বিকল, কী ঘটেছিল ৬ প্রসূতির সঙ্গে?

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

মাত্র ১৫ মিনিটেই সুস্বাদু ব্রেকফাস্ট! পাউরুটি দিয়ে সহজেই বানিয়ে নিন লোভনীয় ৭টি পদ

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল বাংলার চিংড়ি মালাইকারি, ঘরেই বানান ঐতিহ্যবাহী পদ

বিশ্বকাপ খেলেতে গিয়ে হলেন কন্যা সন্তানের বাবা, মন খারাপ কোরিয়ার তারকা গোলরক্ষকের