পেঁয়াজ-রসুন ছাড়াই তৈরি করুন বিয়েবাড়ি স্টাইলের দুর্দান্ত ‘পেশোয়ারি পনির’ 

Share:

নিজস্ব প্রতিনিধি:  নিরামিষের দিনে অনেকেই ভাবেন, পেঁয়াজ-রসুন ছাড়া কি আর ভালো রান্না হয়? বিশেষ করে পনিরের কোনো পদ বানাতে গেলে মনে হয়, স্বাদ কি আর রেস্তোরাঁর মতো হবে! কিন্তু সেই ভুল ধারণা  ভেঙে দেবে এই  অসাধারণ রেসিপি যা নাম ‘পেশোয়ারি পনির’ বা ‘বালতি পনির’। সম্পূর্ণ পেঁয়াজ এবং রসুন ছাড়া তৈরি এই পদটি যেকোনো বিয়েবাড়ির রান্নাকেও হার মানাবে।

কীভাবে তৈরি হয় এই ‘বালতি পনির’?

এই রান্নার আসল ম্যাজিক লুকিয়ে আছে মশলা এবং টমেটোর সঠিক ব্যবহারে। যেহেতু এই রান্নায় পেঁয়াজ-রসুনের ব্যবহার নেই, তাই গ্রেভির মূল স্বাদ আসে টমেটো থেকে। টমেটোকে প্রেসার কুকারে এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যেন তা একেবারে নরম হয়ে যায়। এরপর ঘিয়ের মধ্যে আদা, গোটা লাল লঙ্কা এবং টমেটোর মিশ্রণটিকে খুব ভালো করে কষাতে হবে। টমেটোর নিজস্ব একটা টক-মিষ্টি স্বাদ থাকে, যা কষানোর ফলে দারুণভাবে বেরিয়ে আসে।

পনির ভাজার বিশেষ পদ্ধতি

এই রেসিপিতে পনিরের টুকরোগুলো একটু বড় এবং মোটা করে কাটতে হবে। পনিরকে ডুবো তেলে মিডিয়াম ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। এর ফলে পনিরের বাইরের দিকটা বেশ মুচমুচে হয় এবং ভেতরের জলীয় অংশ শুকিয়ে যায়। ভাজা গরম পনিরের ওপর তৈরি করা বিশেষ ‘বালতি মশলা’ (ধনে, গোলমরিচ, লবঙ্গ, ছোট এলাচ এবং কাজু দিয়ে তৈরি) ছড়িয়ে দিলে পনিরের স্বাদ বহুগুণ বেড়ে যায়। মশলায় কাজু ব্যবহারের কারণে গ্রেভি বেশ ঘন এবং ক্রিমি হয়।

কেন এই নাম ‘বালতি পনির’?

অনেকেই ভাবতে পারেন, এই পনির কি বালতিতে রান্না হয় বা পরিবেশন করা হয়? আদতে তা নয়। কড়াইকে অনেক জায়গায় ‘বালতি’ বলা হয়। কড়াইয়ে কষিয়ে রান্না করা হয় বলেই এই পদের নাম ‘বালতি পনির’। নামমাত্র উপকরণ আর সঠিক কষানোর মাধ্যমে তৈরি এই পদটি রুটি, পরোটা বা নানের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। শেষ পাতে কাঁচা লঙ্কা এবং ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করলে এর স্বাদ আর সুবাস একেবারে জমে যাবে!

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর