আজই বাড়িতে বানিয়ে ফেলুন ‘চিকেন মিট বল’। কীভাবে বানাবেন? রইল রেসিপি

ইন্টারনেট ঘেঁটে রেসিপি খুজে বের করে খাবার বানাতে গিয়ে জেরবার। বাড়িতে বানিয়ে ফেলুন 'চিকেন মিট বল'। রইল রেসিপি। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রবিবার সন্ধ্যা মানেই বাড়িতে অতিথিদের আনাগনা লেগেই থাকে। আর এই বিশেষ দিনে বাড়িতে কিছু আয়োজনও করতে হয়। অগত্যা ইন্টারনেট ঘেঁটে রেসিপি খুজে বের করে খাবার বানাতে গিয়ে জেরবার। ভাবছেন কী বানালে অতিথিদের মুখে হাসি ফুটবে আর তাঁদের রসনাতৃপ্তিও হবে? ভাবার কোনও কারণ নেই। আজই বাড়িতে বানিয়ে ফেলুন ‘চিকেন মিট বল’। কীভাবে বানাবেন? রইল রেসিপি। 

উপকরণঃ

চিকেন কিমা- ৫০০ গ্রাম

গ্রেট করা চিজ- আধ কাপ

রসুন- ২ কোয়া

ডিম- ১টি

অলিভ অয়েল- প্রয়োজনমত

কর্ন ফ্লাওয়ার- ৩ টেবিল চামচ

নুন- স্বাদমত

পার্সলে পাতা- ২ চা চামচ 

অরিগ্যানো- ১/২ চা চামচ

প্রণালীঃ একটি পাত্রে গ্রেট করে রাখা চিজ, ১টি ডিম, পার্সলে পাতা, থেঁতো করে নেওয়া রসুন, অরিগ্যানো, স্বাদমত নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে একটি মিশ্রণ বানিয়ে নিন। এবার ওই মিশ্রণে ৫০০ গ্রাম চিকেন কিমা ও কর্ন ফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে ছোট ছোট বলের আকারে বানিয়ে তাতে খানিক কর্ন ফ্লাওয়ার মখিয়ে কড়াইতে অলিভ অয়েল দিয়ে ডুবো তেলে ভালোভাবে ভেজে তুলে নিন চিকেন মিট বল। ব্যস রবিবার ছুটির দিনে বাড়িতে আগত অতিথিদের জন্য মুখরোচক জলখাবার তৈরি। 

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী