ময়দা নয়, সাবুদানা দিয়ে বানান মুচমুচে ডোনাট, সহজ রেসিপিতে জমবে বিকেলের আড্ডা

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল কিংবা সন্ধ্যার চায়ের সঙ্গে মুখরোচক কিছু খেতে কার না ভাল লাগে! তবে প্রতিদিনের একঘেয়ে জলখাবারে যদি একটু নতুনত্ব আনতে চান, তা হলে বানিয়ে ফেলুন সুস্বাদু সবুদানার ডোনাট। বাইরে থেকে মুচমুচে আর ভিতরে নরম এই অভিনব পদটি স্বাদে যেমন দারুণ, তেমনই দেখতেও আকর্ষণীয়। বাড়িতে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়েই সহজে তৈরি করা যায় এই  দুর্দান্ত জলখাবার।  ছোট থেকে বড়, সকলেরই মন জয় করবে এই অন্যরকম ডোনাট। তা হলে আর দেরি কেন? চায়ের আড্ডাকে আরও জমিয়ে তুলতে একবার চেখে দেখুন সবুদানার ডোনাট।   

উপকরণ

সাবুদানা ১ কাপ

মাঝারি আকারের আলু ২টি (সেদ্ধ করে চটকে নেওয়া)

ভাজা চিনাবাদামগুঁড়ো ৩-৪ টেবিল চামচ (আধা ভাঙা)

কুচানো কাঁচা লঙ্কা ২-৩টি

আদাকুচি  আধ চা-চামচ

ধনেপাতাকুচি ২-৩ টেবিল চামচ

গোটা জিরে আধা চা-চামচ

লেবুর রস ১ চা-চামচ

লঙ্কা গুঁড়ো বা চিলি ফ্লেক্স

লবণ

চিনির গুঁড়ো

সাদা তেল বা ঘি

পদ্ধতি

প্রথমে সাবুদানা ভাল করে ধুয়ে ৩-৪ ঘণ্টা অল্প জলে ভিজিয়ে রাখতে হবে। জল শুষে দানাগুলো ফুলে ঝরঝরে হবে। তারপর একটি বড় পাত্রে সাবুদানা, আলু, চিনা বাদামগুঁড়ো, আদা, কাঁচালঙ্কা, ধনেপাতাকুচি, গোটা জিরে লঙ্কা গুঁড়ো, লেবুর রস, লবণ ও চিনি একসঙ্গে মিশিয়ে নিন। সব উপকরণ খুব ভাল করে মেখে একটি মণ্ড বা ডো তৈরি করে নিন। এবার হাতে সামান্য তেল বা ঘি মাখিয়ে লেচি কেটে প্রথমে গোল বলের মতো করুন। তারপর হাতের তালু দিয়ে হালকা চ্যাপটা করে আঙুলের সাহায্যে মাঝখানে একটি গোল ছিদ্র তৈরি করুন। ডোনাটের আকার দিন। এবার কড়াইতে মাঝারি আঁচে তেল ভাল করে গরম করে ডোনাটগুলো সাবধানে তেলের মধ্যে ছাড়ুন। মাঝারি আঁচে উল্টেপাল্টে দুই পিঠ সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা হয়ে গেলে তেল ছেঁকে টিস্যু পেপারের ওপর তুলে রাখুন। সাবুদানার ডোনাট ধনেপাতার চাটনি বা টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন।

‘আমার বন্ধুকে আটক করেছে’, ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ মহিলার, তারপর যা করল পুলিশ…

নাবালিকাকে অপহরণ করে ৩০ হাজার টাকায় বিক্রি, হায়দরাবাদে যৌন চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৮

দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস

পুজোর চাঁদা ৫০ হাজার টাকা দিতে অস্বীকার করতেই মারধর, অভিযুক্ত ক্লাবের দুই কর্তা

বাঙালিয়ানা ও আভিজাত্যে ভরপুর, সহজেই বানান চিতল মাছের কালিয়া

জিভে জল আনা স্বাদ! সহজ পদ্ধতিতে বানিয়ে নিন বেগুন পাবদা ঝোল

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

মর্মান্তিক! আবাসনের ছাদে জলের ট্যাঙ্কে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার দুধের শিশুর দেহ

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা

ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা

‘আন্দোলন করাটা ভারতবর্ষে একটা ফ্যাশন,’ বিরোধীদের তীব্র কটাক্ষ দিলীপের