কোলেস্টেরল, হৃদরোগের ঝুঁকি কমাতে বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর নবরত্ন ডাল

Share:

নিজস্ব প্রতিনিধি: একঘেয়ে ডাল খেয়ে খেয়ে মুখে অরুচি তাহলে আজই ঝটপট বানিয়ে ফেলুন নবরত্ন ডাল। এই ডালটিকে একটি মূল্যবান ও স্বাস্থ্যকর খাবার হিসেবে বিবেচিত করা হয়। এটি কোলেস্টেরল কমাতে, হৃদরোগের ঝুঁকি কমাতে এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করতে পারে।

উপকরণ: ২ টেবিল চামচ চানার ডাল ,২ টেবিল চামচ মুসুর ডাল, ২ টেবিল চামচ খোসা সহ মুসুর ডাল, ২ টেবিল চামচ মটর ডাল, ২ টেবিল চামচ মুগ ডাল, ২ টেবিল চামচ খোসা সহ সবুজ গোটা মুগ ডাল, ২ টেবিল চামচ বিউলির ডাল ,২ টেবিল চামচ অরহর ডাল, ২ টেবিল চামচ রাজমা, ৩ টি পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ আদা কুচি, ১টেবিল চামচ রসুন কুচি, পরিমাণ মত বড় এলাচ,দারুচিনি স্টিক, তেজপাতা, ২ টি শুকনো লঙ্কা, ১টেবিল চামচ ঘি, প্রয়োজন মত সর্ষের তেল, ১ চা চামচ গোটা জিরে, ৪ টি চেরা কাঁচা লঙ্কা, ২টি কাঁচা লঙ্কা কুচি,৪ টি টমেটো কুচি,স্বাদ মত নুন, ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো, ১ টি পাতিলেবুর রস ১/২ চা চামচ, ১/২ চা চামচ হিং।

পদ্ধতি: ৬ ঘন্টা ভিজিয়ে রাখুন রাজমা ও মটর ডাল। বাকি সমস্ত ডাল ভিজিয়ে রাখুন ১ ঘন্টা। এরপর
প্রেসার কুকারে সমস্ত ডাল ও ৪ কাপ জলের সঙ্গে দিন নুন, হলুদ গুঁড়ো,২ টি কাঁচালংকা কুঁচি, ১ চামচ রসুন কুঁচি, ১ চামচ আদা কুঁচি ও সামান্য তেল। সবগুলি ডাল সিদ্ধ করে নিন। এরপর, কড়াইতে গরম তেলে তাতে ফোড়ন হিসেবে দিন বড় এলাচ, দারুচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়নের ভাজা গন্ধ বের হলে তাতে যোগ করুন পেঁয়াজ কুঁচি। পেঁয়াজ ভাজা বাদামি রঙের হয়ে এলে তাতে দিন রসুন কুঁচি ও আদা কুঁচি,টমেটো কুঁচি। যোগ করুন কাশ্মীরি লংকার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো। সব মশলা ভালো করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে সেদ্ধ করে রাখা ডাল ঢেলে দিন কড়াইতে। তারপর ডাল ফুটে গেলে নামিয়ে নিন। এরপর কড়াইতে ঘি গরম করে তাতে শুকনো লঙ্কা, হিং, কাশ্মীরি লংকার গুঁড়ো দিয়ে সতে করে ডালের সাথে মিশিয়ে দিন। ব্যাস তাহলেই রেডি নবরত্ন ডাল। পরিবেশন করুন গরম রুটি বা ভাতের সঙ্গে।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর