নিরামিষের দিনে লাঞ্চ বিশেষ করে তুলতে রাখুন মানকচু আমের ভর্তা

তবে মানকচু আর কাঁচা আম দিয়ে তৈরি এই বিশেষ পদটি কখনো খেয়েছেন কী, চলুন জানিয়ে দেওয়া যাক, এই দুই উপকরণ দিয়ে দারুণ একটি পদের রেসিপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রত্যেক বাঙালি পরিবারেই সপ্তাহের একদিন করে নিরামিষ হয়। সেদিনটা যেন মুখে খাবার উঠতেই চায়না। তবে এক্ষেত্রে এপার বাংলা হোক ওপার বাংলা, দুই বাংলার একটি বিশেষ নিরামিষ পদ রান্না করতে পারেন। অনেকেই মানকচু দিয়ে মাছের ঝোল, মানকচু বাটা অথবা মানকচু ভাতে খেতে ভালবাসেন। তবে মানকচু আর কাঁচা আম দিয়ে তৈরি এই বিশেষ পদটি কখনো খেয়েছেন কী, চলুন জানিয়ে দেওয়া যাক, এই দুই উপকরণ দিয়ে দারুণ একটি পদের রেসিপি।

উপকরণ

মানকচু (২৫০ গ্রাম)
কাঁচা আম ছোট (১টি)
নারকেল কোরা (২ চামচ)
শুকনো লঙ্কা (৩টি)
কাঁচালঙ্কা (৩টি)
কালো সর্ষে (১ চামচ)
রসুন (৫-৬ কোয়া)
হলুদ (১ চামচ)
সর্ষে (১ চামচ)
নুন (পরিমাণমতো)
হলুদ (পরিমাণমতো)
চিনি (পরিমাণমতো)
কালোজিরে (আধ চামচ)
সর্ষের তেল (৩ চামচ)

প্রণালী

প্রথমে মানকচু গ্রেট করে তারপর গ্রেট করা মানকচু কাঁচালঙ্কা, রসুন, সর্ষে, আম দিয়ে শিলে বেটে নিন। এবার কড়াইয়ে তেল গরম করে কালোজিরে, শুকনো লঙ্কা, কাঁচালঙ্কা, রসুন কুচি, আম কুচি দিয়ে ভেজে নিন।এরপর বেটে রাখা মানকচু বাটা দিয়ে নুন, হলুদ, চিনি পরিমাণমতো দিয়ে ভাল করে মিশিয়ে নিন মানকচু বাটা। একেবারে মাখামাখা হলে নামিয়ে ওপর থেকে সামান্য নারকেল কোরা ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মানকচু আমের ভর্তা।

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ