কোনও ঝামেলা ছাড়াই বাড়িতে বানান রেস্তরাঁর মতো মালাই সোয়া চাপ

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষার মধ্যে সন্ধ্যায় বাড়িতে নতুন কি পদ বানাবেন ভাবছেন? ফোন ঘেঁটে বুঝেই উঠতে পারছেন না কোনটা ছেড়ে কোনটা বানাবেন। চিন্তা না করে বাড়িতে বানান সুস্বাদু মালাই সোয়া চাপ। খেতেও হয় দুর্দান্ত। রইল মালাই সোয়া চাপের রেসিপি-    

উপকরণ 

৬–৮টি রেডিমেড সোয়া চাপ।

জল ঝরানো টক দই  আধ কাপ

ফ্রেশ ক্রিম  ৩ টেবিলচামচ

কাজুবাদাম বাটা  ২ টেবিলচামচ

আদা-রসুন বাটা ১ টেবিলচামচ

গোলমরিচ গুঁড়ো  ১ চা-চামচ

গরম মশলা আধ চা-চামচ

চাট মশলা ১ চা-চামচ

কসুরি মেথি গুঁড়ো-  ১ চা-চামচ

লেবুর রস-  ১ টেবিল চামচ

লবণ  স্বাদমতো

মাখন  ১ টেবিল চামচ

পদ্ধতি 

প্রথমে একটি বড় পাত্রে টক দই, ফ্রেশ ক্রিম, কাজুবাটা, আদা-রসুন বাটা, গোলমরিচ, গরম মশলা, চাট মশলা, কসুরি মেথি, লেবুর রস ও লবণ একসঙ্গে ভালভাবে মিশিয়ে নিন। তারপর সেটি  সোয়া চাপগুলিতে ভালভাবে ম্যারিনেট  করে অন্তত ১ ঘণ্টা ফ্রিজে রাখুন। এবার  এয়ার ফ্রায়ার ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করুন। তারপর বাস্কেটে হালকা তেল স্প্রে  করে সোয়া চাপগুলো এক স্তরে সাজিয়ে রাখুন। ১০–১২ মিনিট রান্না করুন। ৬ মিনিট  হলে উল্টে দিন। অন্যপাশে মাখন ব্রাশ করুন।  হালকা বাদামি রং হলে নামিয়ে নিন। তারপর  পুদিনা-ধনেপাতার চাটনি সঙ্গে পরিবেশন করুন।  

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী