সপ্তাহের ছুটির দিনে বানিয়ে নিন চিকেনের এই অভিনব রেসিপিটি

তাই ছুটির দিনগুলিতে বানাতেই পারেন চিকেনের এই অসাধারণ রেসিপিটি। যার নাম চিকেন মেরিঙ্গো।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকে নিয়ে এসেছি চিকেনের এক অসাধারণ রেসিপি। যা বানাতে যেমন তৃপ্তি তেমনি খেতেও। তাই ছুটির দিনগুলিতে বানাতেই পারেন চিকেনের এই অসাধারণ রেসিপিটি। যার নাম চিকেন মেরিঙ্গো।

উপকরণ

চিকেন (৫০০ গ্রাম), বেলপেপার (২ টো), ফুলকপি (২-৩ টে ফ্লোরেট), বিনস (২৫ গ্রাম), গাজর (১ টা), নুন (স্বাদ মতো), মাশরুম (অল্প), এক চিমটি আজিনা মোটো, পিপার পাউডার (১/২ চা-চামচ), টমেটো পিউরি (১০০ মিলি), ওয়ারচেস্টারশার সস (১ চা-চামচ), চিনি (স্বাদ অনুযায়ী), পেঁয়াজ বাটা (১ টেবিল চামচ), এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল (৫০ মিলি)।

প্রণালী

চিকেন কেটে নিন ‘কারি পিস’- এর আকারে। একটা পাত্রে অলিভ অয়েল গরম করে পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন, যতক্ষণ না পেঁয়াজে লালচে রঙ ধরছে। চিকেনের টুকরো, টমেটো পিউরি আর অল্প জল একসঙ্গে ওতে দিন। যতক্ষণ না চিকেন আধসেদ্ধ হয়ে আসছে ততক্ষণ রান্না করুন। বেলপেপার, ফুলকপি, বিন্স, মাশরুম ও গাজর ওর মধ্যে দিন। এবার ওতে পিপার পাউডার, চিনি আর অল্প নুন মেশান। ঢিমে আঁচে ২ মিনিট রেখে ওয়ারচেস্টারশায়ার সস ও আজিনা মোটো ছড়িয়ে দিন ওর উপর। যতক্ষণ না চিকেন আর সবজি সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় রান্না করুন। গরমাগরম পরিবেশন করুন স্টিমড রাইস বা ফ্লেভারড রাইসের সঙ্গে।

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাত শিশু মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য নবদ্বীপের বেসরকারি নার্সিং হোমে

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের