দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

Share:

নিজস্ব প্রতিনিধি:  দীপাবলির আলোয় সেজে উঠেছে চারপাশ। উৎসব মানেই নতুন পোশাক, আলোর রোশনাই আর জমিয়ে খাওয়াদাওয়া। আর বাঙালির উৎসবের আয়োজনে মিষ্টি থাকবে না, তা কি হয়। বাজার থেকে মিষ্টি কিনে আনার বদলে এ বার অতিথিদের আপ্যায়ন করুন নিজের হাতে তৈরি সুস্বাদু রেসিপি দিয়ে। সামান্য কয়েকটি উপকরণেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন মিষ্টি পুর দেওয়া ক্ষীরের চপ। স্বাদে-গন্ধে এই মিষ্টি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। কী ভাবে বানাবেন এই বিশেষ মিষ্টি? রইল সহজ রেসিপি।  

 দুধ –  ৫০০ মিলিলিটার

 গুঁড়ো দুধ – ১ কাপ

 ময়দা – ২ কাপ

 বেকিং সোডা – আধ টেবিল চামচ

 সাদা তেল – প্রয়োজনমতো

 নুন – এক চিমটি

 চিনি – ১ কাপ

 এলাচ – ২টি

  জল – প্রয়োজনমতো

 পদ্ধিতি

 প্রথমে একটি কড়াইয়ে দুধ গরম করতে দিন। কম আঁচে দুধ ৫ মিনিট ভাল করে ফুটিয়ে নিন।  তারপর তার মধ্যে গুঁড়ো দুধ  যোগ করে ১৫ মিনিট  ক্রমাগত নাড়তে থাকুন, যাতে মিশ্রণটি তলায় লেগে না যায়। ধীরে ধীরে দুধ ঘন হয়ে ক্ষীরের মতো তৈরি হলে গ্যাস বন্ধ করে দিন। একটি পাত্রে ঢেলে ঠান্ডা হতে দিন।  তারপর ময়দার মণ্ড তৈরি করুন। একটি বড় পাত্রে ময়দা, বেকিং সোডা, সামান্য তেল ও এক চিমটি  নুন মিশিয়ে নিন। অল্প অল্প করে জল দিয়ে মেখে শক্ত একটি মণ্ড তৈরি করুন। মণ্ডটি ঢাকা দিয়ে প্রায় ১০ মিনিট রেখে দিন। 

এবার  চিনির রস তৈরি করে নিন। তার জন্য একটি কড়াইয়ে দুকাপ জল ও এক কাপ চিনি কম আঁচে  ফুটিয়ে নিন। চিনির দানা গলা পর্যন্ত অপেক্ষা করুন। চিনির দানা সম্পূর্ণ গলে গেলে থেঁতো করে এলাচ দিয়ে দিন। ৫ মিনিট ফোটান। মাঝে মাঝে সাবধানে চামচে করে সিরা তুলে দেখুন চিটচিট করছে কিনা। ঘন হয়ে চিটচিট করলে  গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিন।

এবার ঠান্ডা হয়ে যাওয়া ক্ষীর হাতে নিয়ে ছোট ছোট গোল বল তৈরি করুন। তারপর ময়দার মণ্ড থেকে ছোট লেচি কেটে চ্যাপ্টা করে নিন। তার মাঝখানে ক্ষীরের বল রেখে চারদিক থেকে ময়দা দিয়ে ভাল করে মুড়িয়ে দিন।   ভাজার সময় পুর বাইরে যেন বেরিয়ে না আসে, সেদিকে খেয়াল রাখুন। তারপর কড়াইয়ে সাদা তেল গরম করে ক্ষীরের পুর ভরা মণ্ডগুলি দিয়ে দিন। মাঝারি আঁচে দু’পিঠ ভাল করে ভাজুন। বাইরের অংশ সোনালি-লালচে হয়ে এলে তেল থেকে তুলে নিন। তারপর সেগুলি চিনির সিরাপে ডুবিয়ে দিন।  ৫ মিনিট সিরাপে রাখলেই চপের ভিতরে মিষ্টি রস ঢুকে যাবে। তার পর ঝাঁঝরিতে তুলে অতিরিক্ত সিরাপ ঝরিয়ে নিন। আর শেষ পাতে অতিথিদের পরিবেশন করুন। 

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানেন কোথায়?

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক