এবার মুখের স্বাদ ফেরাতে সহজেই বানিয়ে ফেলুন আপেল ও আদার সরবত

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ একটু অন্যরকম স্বাদের পানীয়র কথা বলব। আজকাল খাবারের পাশাপাশি জুস পানীয়র প্রতি মানুষ বেশি ঝুঁকছে। কোথাও গেলে গলা ঠান্ডা করার জন্যে সরবত বা খিদে কিছুক্ষন জমিয়ে রাখার জন্যে ঠান্ডা পানীয়র কোনো জবাব নেই। বিভিন্ন ফলের তো আছেই, বিভিন্ন সব্জি দিয়েও জুস বানাতে পারেন। আজ জানাবো তেমনি এক সরবতের কথা, যেটা খেতেও বেশ এবং বানাতেও সহজ। সেটা হল আপেল ও আদার সরবত।

উপকরণ: ৭৫০ গ্রাম খোসা ছাড়ানো আপেল, বড় ১ টুকরো আদা ভাল করে কুচিয়ে সুগার সিরাপে ডুবিয়ে রাখা, ১০ গ্রাম চিনি, ১/৪ কাপ জল, ১ চামচ লেবুর রস, ২ টি ডিমের সাদা অংশ, জুলিয়ান করে আদা ও আপেলের কয়েকটা টুকরো।

প্রণালী: প্রথমে চিনি, জল ও লেবুর রস ফুটিয়ে নিন। তাতে আপেলের টুকরোগুলি দিয়ে ২০-২৫ মিনিট ফুটিয়ে নিন। এরপর ঠাণ্ডা করে মিক্সিতে ওই মিশ্রণের পিউরি দিয়ে তাতে আদা কুচি ভাল করে মেশান। এবার এয়ারটাইট জারে ভরে ডিপ ফ্রিজে রেখে দিন। জমে গেলে ফ্রিজ থেকে বের করে ভেঙে নিন। এরপর ডিমের সাদা অংশ এমনভাবে ফোটান যাতে ফুলে ওঠে। এরপর তা ধীরে ধীরে মিশ্রণের সঙ্গে মেশাতে থাকুন। এরপর আবার মিশ্রণটি ডিপ ফ্রিজে রেখে শক্ত হয়ে এলে জুলিয়ান করে কাটা আদা ও আপেল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত