এই মুহূর্তে




শীতের রাতে ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পাতে রাখুন জিভে জল আনা শিমের তেল-ঝাল, জেনে নিন রেসিপি

নিজস্ব প্রতিনিধি: শীতকাল মানেই দুপুর বা রাতে পাতে থাকবে নানা রকমের সবজি। শীতে ফুলকপি- বাঁধাকপির মত ঝালে ঝোলে যা থাকে তা হল শিম। এই সবুজ সবজি দিয়েই বানানো যায় রকমারি পদ। একটি সুস্বাদু বাঙালি পদ হল শিমের তেল-ঝাল। এই পদ বানাতে বেশি ঝামেলাও করতে হয় না। অল্প সময়েই বানিয়ে ফেলা যায় এই পদ। জেনে নিন কীভাবে বানাবেন।

উপকরণ
শিম (১০-১২টি)
নুন
হলুদ (১/২ চা চামচ)
কালো জিরা (১/৪ চা চামচ)
সরিষার তেল (২ টেবিল চামচ)
রসুন (৫-৬ কোয়া)
কাশ্মীরী লাল লঙ্কা গুঁড়ো ২ চামচ
৩ চামচ টমেটো পিউরি
কাঁচা লঙ্কা ২-৩টি
ধনে পাতা কুচি

পদ্ধতি

প্রথমে শিমগুলো ভালো করে ধুয়ে নিন। তারপর  দুই দিক থেকে কেটে রাখুন এবার  শিমগুলোতে নুন ও হলুদ মাখিয়ে রাখুন অল্প সময়। কড়াইতে তেল গরম করে ওই মাখানো শিম ভেজে তুলে নিন। এবার আবার  কড়াইতে সরিষার তেল গরম করে কালো জিরা ও রসুন কুচি ফোড়ন হিসেবে দিন। তারপর কাশ্মীরী লঙ্কা গুঁড়ো ও টমেটো পিউরি দিয়ে ভালো মশলা কষিয়ে নিন। তেল ছেড়ে এলে  ভেজে রাখা শিম এবং কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। ৫ মিনিট ঢাকা দিয়ে রাখলেই রেডি শিমের তেল-ঝাল সবশেষে, ধনে পাতা কুচি ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নরম-গরম ভাপা পিঠার সঙ্গে জমবে শীতের সন্ধ্যা, জেনে নিন তৈরির পদ্ধতি

বাড়িতেই বানিয়ে নিতে পারেন চিলি ফুলকপির রেসিপি

মাশরুমের এই পদ খেলে ভুলে যাবেন মাছ-মাংসের স্বাদ

ক্রিসমাসের পার্টিতে ডেজার্টে পরিবেশন করুন বাড়ির বাননো চকোলেট চিজ কেক

রান্নায় আনুন টুইস্ট, পাতুরি ছেড়ে বানান কমলা ভেটকি

শীতে ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পাতে রাখুন জিভে জল আনা কাঁকড়ার এই রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ