এইভাবে বানালে মাংসকে’ও টেক্কা দেবে এঁচোড় কালিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি : মাছের কালিয়া খেয়ে থাকলেও এঁচোড়ের কালিয়া খেয়েছেন কি ? এঁচোড় এমন একটি জিনিস যা কাঁচাতে এঁচোড় আর পাকলে কাঁঠাল। ছোট থেকে বড়, সকলেই কম-বেশি খেতে পছন্দ করে। পছন্দ না করেই বা যায় কোথায় এর উপকারিতা অনেক। এতে আছে ভিটামিন এ ৷ দৃষ্টিশক্তি ভালো রাখে। তাই এই গরমে ঘরে সহজে বানিয়ে ফেলুন এঁচোড় কালিয়া। যেমন স্বাদ তেমনই স্বাস্থ্যকর। জেনে নিন এই সহজ রেসিপি

উপকরণ :  ৩০০ গ্রাম এঁচোড়, হলুদ গুঁড়ো, ২ টি আলু, ৪ টি শুকনো লঙ্কা, ৩ টেবিল চামচ ঘি, দারুচিনি, চা চামচ ধনে গুঁড়ো, ১ টি পাতিলেবুর রস, স্বাদ মত লবন, তেল

প্রণালী :  এঁচোরের খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এরপর আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে ধুয়ে নিতে হবে।একটি পাত্রে পরিমাণ মতো জল দিয়ে এঁচোর দিয়ে সেদ্ধ করে নিয়ে, জল ঝড়িয়ে নিতে হবে।একটি কড়াই গরম করে, তাতে পরিমাণ মতো ঘি দিয়ে, ঘি গরম হলে আলু ভেজে তুলে রাখতে হবে। এবার এই ঘি এর মধ্যে এঁচোর ভেজে তুলে নিতে হবে।এবার বাকি ঘি কড়াই তে দিয়ে গরম হলে বেটে রাখা মসলা ( আদা বাটা, রসুন বাটা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা)দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ১৫ মিনিট ধরে নেড়ে চেড়ে বেশ লাল করে কষিয়ে নিতে হবে। এবার এরমধ্যে, ভেজে রাখা আলু ও এঁচোর দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।

ভালো করে কষানো হলে এর মধ্যে ১ লিটার জল দিয়ে ১০ মিনিট ফুটতে দিতে হবে। এবার একটি লেবুর রস উপর থেকে ছড়িয়ে দিতে হবে। এবার বেটে রাখা গরম মসলা (দারুচিনি, ছোট এলাচ ও লবঙ্গ একত্রে মিহি করে বেটে) এরমধ্যে দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। ব্যাস রেডি গরম গরম এবার পরিবেশন করুন এঁচোড়ের কালিয়া। খেয়ে দেখবেন মাংসকেও হার মানাবে।

বিধানসভা সই কাণ্ড: সিআইডিকে সময় চেয়ে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

ওড়িশার মুখ্যমন্ত্রীর চিঠি পেয়ে ‘ধাম’ শব্দ প্রত্যাহার করলেন শুভেন্দু

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী