গরমে মন ভালো করা রেসিপি ‘ম্যাঙ্গো আইসক্রিম’

কব্জি ডুবিয়ে আইসক্রিম, পুডিং মন ভরে খাওয়ার মোক্ষম সময় হল গরম কাল। এবার বানিয়ে ফেলুন বাড়িতেই সুস্বাদু ডেজার্ট 'ম্যাঙ্গো আইসক্রিম'। রইল রেসিপি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এই গরমে ঠান্ডা খাবারেই শান্তি। কব্জি ডুবিয়ে আইসক্রিম, পুডিং মন ভরে খাওয়ার মোক্ষম সময় হল গরম কাল। তার অপরে এই সময়ে বাজারে ঢালাও আমের সমাহার আরও বেশি মন ভালো করে দেয়। এবার বানিয়ে ফেলুন বাড়িতেই সুস্বাদু ডেজার্ট ‘ম্যাঙ্গো আইসক্রিম’। রইল রেসিপি।

উপকরণঃ 

ম্যাঙ্গো পিউরি- ১ কাপ

দুধ- ১ কাপ

ক্রিম-২-৩ কাপ

চিনি-দেড় কাপ

ভ্যানিলা এসেন্স- ১ টেবিল চামচ

আমের টুকরো- ১ কাপ

কাস্টার্ড পাউডার- ১ টেবিল চামচ

প্রণালীঃ ঠান্ডা দুধে প্রথমে কাস্টার্ড পাউডার মিশিয়ে দুধ ঘন করে নিন। এরপর এতে মিশিয়ে নিন খানিকটা চিনি। চিনি যোগ করার পর আরও কিছুক্ষণ দুধ জাল দিয়ে নিন।  কাস্টার্ড পাউডার দিয়ে বানানো মিশ্রণটি এবার দুধের মধ্যে মিশিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে আঁচ থেকে নামিয়ে ঠান্ডা করে তাতে বানিয়ে রাখা ম্যাঙ্গো পিউরি ক্রিম , ভ্যানিলা ও ছোট ছোট আমের টুকরো একসঙ্গে মিশিয়ে নিন।

স্বাভাবিক তাপমাত্রায় এলে এরপর এটি এয়ারটাইট পাত্রে রেখে ফ্রিজে রেখে দিন। মাঝে মাঝে ফ্রিজ থেকে বের করে ভালোভাবে ব্লেন্ড করে নিন এবং তারপর আবার ফ্রিজে রেখে দিন। এতে আইসক্রিম আরও ভালোভাবে তৈরি হবে। ২-৩ বার এভাবে করার পর উপর থেকে আমের কুঁচি ও ম্যাঙ্গো সিরাপ ছড়িয়ে পরিবেশন করুন এই গরমে মন ভালো করা ‘ম্যাঙ্গো আইসক্রিম’।

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন