কাঠফাটা গরমে স্বাদ ও স্বাস্থ্যের জুড়ি এই জিরে মাছের ঝোলেই লুকিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি : তীব্র গরমে যা কিছু খাচ্ছেন তাতেই বুক জ্বালা, হজম হচ্ছে না কিছুই, আবার স্বাদ ও চাই ? ভাবছেন তো এমন স্বাদে স্বাস্থ্যে ভরপুর খাবারটি পাবেন কোথায়! নদীমাতৃক দেশে মাছ দিয়ে পদ হবে না! তাও কি হয়। তাই তো খাবারের পাতে মাছ থাকে একটু মাছের ছোঁয়া! খুব সহজেই দুপুরের পাতে বানিয়ে ফেলতে পারেন জিরে দিয়ে পাতলা মাছের ঝোল। এতে স্বাস্থ্য ও থাকবে আবার স্বাদ ও থাকবে। চলুন জেনে নিন বানাবেন কীভাবে।

উপকরণ : রুই বা কাতলা মাছের টুকরো, ধনেপাতা কুচি, কাঁচালঙ্কা চেরা, টমেটো কুচি, লেবুর রস, আলু (লম্বা করে কাটা), আদা কুচি, কালো জিরে, হলুদ গুঁড়ো,  সামান্য সর্ষের তেল ও লবন

প্রণালী : প্রথমে মাছের টুকরোগুলো লবন-হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে ১০মিনিট মতো। এরপর গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিন। এবার কড়াইয়ে সামান্য তেল গরম করে লাল করে ভেজে তুলে রাখতে হবে।

বাকী যে তেল কড়াইতে থাকবে তা দিয়ে প্রথমে দিন কালো জিরে দিয়ে ফোড়ন দিতে হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে ২ টো চেরা কাঁচালঙ্কা দিয়ে দিন।

এবার টমেটো কুচি মেশানোর পালা। একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে মিশিয়ে দিতে হবে টমেটো কুচি। মিনিট খানেক সময় ধরে কষিয়ে নিতে হবে। এবার ওই মশলার মধ্যে মিশিয়ে দিন আদা বাটা। মশলা থেকে তেল ছেড়ে দিলে ওর মধ্যে টুকরো করে কাটা আলুগুলো দিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে নিন। এবার মিশিয়ে দিন উষ্ন গরম জল। তবে গ্যাসের আঁচটা মাঝারি রাখতে হবে। এরপর ঢেকে দিন।

তবে আলু সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে।মিনিট পাঁচেক ভালো করে ফুটিয়ে নিতে হবে।

শেষে লবন আর সামান্য মিষ্টি দিয়ে দিন। ঝোল একটু কমে গেলে আঁচ বন্ধ করে দিন। এবার ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি। লেবুর রসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন। খুব সুন্দর গন্ধ বেরোবে আর স্বাদও হবে ভিন্ন।

‘আগে নিজের চড়কায় তেল দিন’, বডি শেমিংয়ের শিকার ‘বন্ধু’ ক্যাটরিনার পাশে পাক-অভিনেতা

এশিয়ান গেমসে অদ্ভুত কাণ্ড! এক বল না খেললেও সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগুন আতঙ্ক! তড়িঘড়ি ট্রেন থামালেন চালক

দ্বারকা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২ শ্রমিক

৪০ বছরের জঙ্গলজীবনের অবসান, বাংলায় পুলিশের জালে মাওবাদী নেতা আকাশ

‘দেশের আর্থিক ও বাণিজ্যিক স্বার্থরক্ষায়‌ প্রতিজ্ঞাবদ্ধ ‘, মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না দিল্লি

ফের মেসি ম্যাজিক, মায়ামির হয়ে শততম গোল করলেন ফুটবলের যুবরাজ

বিহার থেকে বাংলায় ‘নতুন অতিথি’, চলছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া! সাক্ষী থাকবেন খোদ মুখ্যমন্ত্রীও

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

ভালবেসে বিয়ে করাই কাল! মেয়েকে অপহরণ করাল পরিবারের সদস্যরা, তারপর ঘটল ভয়াবহ কাণ্ড

সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজারের মৃত্যু মামলায় আদিত্য ঠাকরেকে ৫০০ কোটির আইনি নোটিস

উধমপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই! নিকেশ ২ জইশ জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ