দেশি মুরগির কষা হার মানাবে পাঠার ঝোলকেও

কিন্তু একটু স্বাদ বদলে কখনও দেশি মুরগির মাংস রান্না করেছেন বাড়িতে। একদিন করে দেখুন, সব টেস্টকে ভুলতে বাধ্য হবেন। জানুন দেশি মুরগির মাংস রান্নার কৌশল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুরগির ঝোল তো মোটামোটি সবাই খান। কারুর বাড়িতে প্রতি সপ্তাহে আবার কারুর বাড়িতে প্রতিদিনই মুরগির মাংসের নানারকম রান্না হয়ে থাকে। কিন্তু একটু স্বাদ বদলে কখনও দেশি মুরগির মাংস রান্না করেছেন বাড়িতে। একদিন করে দেখুন, সব টেস্টকে ভুলতে বাধ্য হবেন। জানুন দেশি মুরগির মাংস রান্নার কৌশল।

উপকরণ

দেশি মুরগির মাংস (১ কেজি, মাঝারি টুকরোতে কাটা), আলুর বড় বড় টুকরো (৫-৬ টা), গাজর বড় টুকরো করে কাটা (১ টা), আমড়া খোসা ছাড়িয়ে ছুরি দিয়ে সামান্য চিরে নেওয়া (৫-৬ টা), আদাবাটা (২ চা-চামচ), রসুনবাটা (৮-১০ কোয়া), পেঁয়াজ কুচি (১ কাপ), গোটা গরম মশলা (তেজপাতা ৩ টে, এলাচ ৩-৪ টে, দারচিনি ২-৩ টুকরো), হলুদ গুঁড়ো (১ চা-চামচ), লঙ্কাগুঁড়ো (২ চা-চামচ বা স্বাদ অনুযায়ী), কালো সর্ষেবাটা (১ চা-চামচ), নুন (স্বাদমতো), ধনে-জিরে শুকনো খোলায় ভেজে জল দিয়ে বেটে নেওয়া (১ টেবল চামচ), সর্ষের তেল ও সাদা তেল (পরিমাণমতো)।

প্রণালী

মাংসের টুকরোগুলো ধুয়ে জল ঝরিয়ে নিন। প্যানে তেল গরম করে গাজর, আলুর টুকরোগুলো হালকা ভেজে তুলে নিন। ওই তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একে একে পেঁয়াজ কুচি, আদাবাটা, রসুনবাটা দিয়ে একটু কষিয়ে হলুদ, লঙ্কাগুঁড়ো আর সামান্য জল ছিটিয়ে ২-৩ মিনিট নেড়েচেড়ে নিন। এবার ওর মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে আমড়াগুলোও দিয়ে দিন। খুব ভাল করে কষান। সর্ষেবাটা আর স্বাদমতো নুন দিয়ে ভালভাবে মিক্স করুন। পরিমাণমতো গরম জল দিয়ে এবং ভেজে রাখা আলু আর গাজরটা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করুন। মাংস সেদ্ধ এবং গ্রেভি ঘন হয়ে গেলে ভেজে রাখা ধনে-জিরে বাটা দিয়ে নেড়েচেড়ে ঢাকনা চাপা দিয়ে পুরোটা মজতে দিন গ্যাস বন্ধ করে। পরে পরে গরম গরম ভাতে পরিবেশন করুন দেশি মুরগির কারি।

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ