সজনে দিয়ে বানানো এই রেসিপি নিমেষেই হার মানাবে মুরগি-পাঠার ঝোলকে

আজ এমনই একটি নিরামিষ রান্নার সন্ধান দেবো, যার নাম সজনে ফুলের পাতুরি। জেনে নিন, কি ভাবে বানাবেন এই রান্না।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিরামিষ অনেকেই পছন্দ করেন না। কিন্তু বাড়িতে সপ্তাহে একদিন না একদিন নিরামিষ হবেই হবে। সেখানেই বিরক্তি জন্মায় পরিবারের বাচ্চা থেকে বুড়ো সবার। তবে এক একটা নিরামিষ পদ নিমেষেই হারিয়ে দিতে পারে মুরগী-পাঠার আহামরি রান্নাকেও। বাচ্চারাও তখন বলতে বাধ্য হবে যে, মুরগির ঝোল নয়, এই খাবারই প্রতিদিন রান্না হোক বাড়িতে। আজ এমনই একটি নিরামিষ রান্নার সন্ধান দেবো, যার নাম সজনে ফুলের পাতুরি। জেনে নিন, কি ভাবে বানাবেন এই রান্না।

উপকরণ

সজনে ফুল (১৫০ গ্রাম)
নারকেল বাটা (দেড় কাপ)
কাঁচালঙ্কা বাটা ( ৬টি)
সর্ষে বাটা (৩ টেবল চামচ)
সর্ষের তেল (৬ টেবল চামচ)
নুন (স্বাদ আনুযায়ী)
চিনি (২টেবল চামচ)
কলাপাতা (৪টি) (চৌকো করে কেটে নেওয়া), সুতো (বাঁধার জন্য প্রয়োজনমতো)
হলুদ (১ চিমটি)

প্রণালী

সজনে ফুল ভাল করে ধুয়ে জল ঝারিয়ে রাখুন। একটুও যেন জল না থাকে । এবার একটা বাটিতে সজনে ফুল নিয়ে একে একে নুন, হলুদ, চিনি , সাদা আর কালো সর্ষে, সর্ষের তেল, লঙ্কা বাটা, নারকেল বাটা দিয়ে ভাল করে মিশিয়ে ২৫ মিনিট রাখুন। এবার কলাপাতায় একটু জল দিয়ে ভাপিয়ে নিন। ভাপানো কলাপাতা একটা পরিস্কার কাপড় দিয়ে মুছে নিন। যেন কোনও জল না থাকে। এবার একটা করে কলাপাত নিয়ে তাতে আগে থেকে করে রাখা সজনে ফুলের মিশ্রণ দিয়ে কলাপাতার চারপাশ ভাল করে মুড়ে সুতো দিয়ে বেঁধে নিন। এবার গ্যাসে একটা কড়াই বাসন। কড়াই একটু গরম হলে তাতে ৪ চামচ তেল দিন। তেল গরম হলে বেঁধে রাখা কলাপাতা দিয়ে উল্টেপাল্টে ভাল করে ভেজে নিন ।এবার কড়াই থেকে নামিয়ে নিন পাতুরিগুলো।

কালীপুজোর বিসর্জনে গিয়েই বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাত শিশু মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য নবদ্বীপের বেসরকারি নার্সিং হোমে

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের