একঘেয়ে রান্নার থেকে বাঁচতে এক্ষুনি বাড়িতে বানান কাতলার এই অভিনব রেসিপিটি

কিন্তু প্রতিদিন একঘেয়ে মাছের ঝোল খেতে কারুরই ভাল লাগে না। তাই আজ জেনে নিন কাতলা মাছের একটি দুর্দান্ত রেসিপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ জানাবো দমপোক্ত কাতলা রান্নার সুকৌশল। কথায় আছে, মাছ ভাতে বাঙালি। কিন্তু প্রতিদিন একঘেয়ে মাছের ঝোল খেতে কারুরই ভাল লাগে না। তাই আজ জেনে নিন কাতলা মাছের একটি দুর্দান্ত রেসিপি।

উপকরণ

কাতলা মাছ (৪০০ গ্রাম), তেজপাতা (২টি), হলুদ গুঁড়ো (২০ গ্রাম), শুকনো লঙ্কা গুঁড়ো (২৫ গ্রাম), ধনে গুড়ো (১৫ গ্রাম), ফেটানো টকদই (১০০ মিলি), আমণ্ড বাটা (৭৫ গ্রাম), স্লাইস করা পেঁয়াজ (৬০ গ্রাম), আদা বাটা (২৫ গ্রাম), গোটা গরম মাশলা (১০ গ্রাম), নুন (স্বাদমতো), কেওড়ার জল (কয়েক ফোঁটা , ইচ্ছে হলে), গোলাপ জল (কয়েক ফোঁটা , ইচ্ছে হলে), সর্ষের তেল (৭৫ মিলি), সাদা ঘি (৪৫ মিলি)।

প্রণালী

মাছগুলো পরিস্কার করে ধুয়ে জল ঝারিয়ে নুন-হলুদ মাখিয়ে নিন। কড়াইতে তেল গরম করে আঁচ কমিয়ে মাছগুলোর দুপাশ হালকা করে ভেজে তুলে রাখুন। এবার ওই কড়াইতেই ঘি গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিন। গ্নধ বেরাতে শুরু করলে স্লাইস করা পেঁয়াজ দিয়ে সোনালি করে ভাজুন । আমন্ড বাটা দিয়ে ৩-৪ মিনিট রান্না করুন। একে একে দিন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো। ভাল করে কষান। সবশেষে নুন দিয়ে নেড়েচেড়ে আঁচ কমিয়ে ফেটনো দই দিয়ে ২-৩ মিনিট রান্না করে ভাজা মাছগুলো ছাড়ুন। অল্প জোল দিয়ে ঢাকনা চাপা দিন। চাইলে ঢাকনাটা আটা দিয়ে আটকেও দিতে পারেন। ৪-৫ মিনিট পর কেওড়ার জল ও গোলাপ জল ছড়িয়ে আঁচ থেকে মাছ নামিয়ে নিন। গরম সাদা ভাত বা পোলাওয়ের সঙ্গে দারুণ যাবে।

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাত শিশু মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য নবদ্বীপের বেসরকারি নার্সিং হোমে

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের