লাউ দিয়ে চানা ডালের রেসিপি একবার বানিয়েই দেখুন! বুড়ো থেকে বাচ্চা চেটেপুটে খাবে

Share:

নিজস্ব প্রতিনিধি : লাউ খেতে অনেকে অপছন্দ করেন। আপনি কী জানেন হরেক গুণে ভরপুর লাউ। এই সবজি খেলে বহু রোগ ধারে কাছে আসে না। পেট ভাল রাখতে এই সবজির জুড়ি মেলা ভার। তবে আর দেরী কেন ? বাজার থেকে আনিয়ে নিন কচি লাউ। কচি লাউ দিয়েই বানিয়ে ফেলুন চানা ডালের রেসিপি। এই পদ্ধতিতে লাউ একবার রেঁধেই দেখুন, মনে হবে এ যেন অমৃত। ঝটপট জেনে নিন বানাবেন কীভাবে।

উপকরণ : ৩০০ গ্রাম  লাউ (খোসা ছাড়িয়ে টুকরো করে কাটা)  ২০০ গ্রাম চানা ডাল (অন্তত ১ ঘণ্টা ভিজিয়ে রাখা) তেল, জিরে, তেজপাতা, পেঁয়াজ,  ৩ টি টমেটো, কাঁচা লঙ্কা, আদা-রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো,ধনেপাতা কুচি, লেবু ও লবন

প্রণালী : প্রথমে চানা ডালকে অন্তত ১ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। জল ঝরিয়ে রাখুন।লাউ খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন।

এবার পালা চানা ডাল রান্না করার। এর জন্য প্রথমে প্রেসার কুকারে ভেজানো চানা ডাল, একটু হলুদ এবং ২ কাপ জল দিয়ে ২-৩ টি শিস দেওয়া পর্যন্ত রান্না করুন। ডাল নরম হলে সেটিকে আলাদা করে রাখুন।

কারি তৈরি করার জন্য, প্রথমে একটি বড় পাত্রে বা প্যানে মাঝারি আঁচে তেল গরম করুন।তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিন এবং তেজপাতা দিয়ে দিন। পেঁয়াজ কুচি দিয়ে বাদামী হওয়া পর্যন্ত ভাজতে থাকুন।আদা-রসুন বাটা এবং কাঁচা লঙ্কা (যদি ব্যবহার করতে চান)এর মধ্যে দিয়ে দিন। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজুন। টমেটো কুচি দিয়ে দিন। সেদ্ধ হয়ে গেলে মশলা তৈরি হওয়া পর্যন্ত রান্না করুন।হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এবং লাল লঙ্কা গুঁড়ো যোগ করুন। মশলা ভালোভাবে মিশিয়ে ২ মিনিট রান্না করুন। এবার কেটে রাখা লাউ দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এইভাবে ৫-৭ মিনিট রান্না করুন।

এবার রান্না করা চানা ডাল ও জল দিয়ে দিন। প্রয়োজন অনুযায়ী জল দিয়ে রান্না করুন ১০ মিনিট, যতক্ষণ না ঘন হয়ে আসে কারি। এরপর নামিয়ে নিন। উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। ব্যস রেডি লাউ দিয়ে চানা ডাল রেসিপি। এবার লেবু সহযোগে পরিবেশন করুন।

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

চতুর্থীতেই মায়ের আগমনী, সাবেকিয়ানায় মোড়া শিলিগুড়ির নন্দী বাড়ির দুর্গাপুজো

৩০০ বছরের প্রাচীন ঐতিহ্য, আজও অমলিন সামশেরগঞ্জের ‘বাইশ পুতুলের পুজো’

আটকে থাকা টাকা ফেরৎ পাবেন, পরিবারের সঙ্গে ঘুরতে গেলে মন ভাল থাকবে…

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫