অল্প খরচেই বানিয়ে ফেলুন রাজকীয় স্বাদের ‘কলাপাতায় মুরগির পাতুরি

Share:

নিজস্ব প্রতিনিধি : ভেটকি কিংবা মাটন নয় মুরগি দিয়েই বানিয়ে ফেলুন অসাধারণ পদ। চিকেনের পদ তো অনেকেই খেয়েছেন। এবার মুরগি এবং কলাপাতায় জমে যাক দুপুরের ভোজ। পাঠাঁর যা দাম, অন্যদিকে ইলিশের দামও আকাঁশছোয়া এমতবস্থায় মুরগি দিয়েই বানিয়ে ফেলুন পাতুরি। ভাত, রুটি, পোলাও যে কোন কিছুর সঙ্গে খাওয়া যায়। এটা বানাতে তেমন কোন উপকরণও লাগে না।

উপকরণ : বোনলেস চিকেন ৩০০ গ্রাম ,কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, ২ লেবুর রস, হলুদ গুঁড়ো, গরম মশলা, তেল, লবন ও পেঁয়াজ কুচি

প্রণালী : প্রথমে বোনলেস চিকেনগুলোকে ভাল করে ধুয়ে নিতে হবে। এরপর সব বাটা মশলা লবন ও লেবুর রস দিয়ে চিকেন গুলোকে কয়েক ঘণ্টা ম্যারিনেট করে রেখে দিন ফ্রিজের মধ্যে। এরপর কিছুক্ষণ গ্যাস অন করে কড়াইতে তেল গরম করে নিন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নিন। এবার মিশিয়ে দিন ম্যারিনেট করে রাখা মাংসটা। বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।

চিকেন গুলোকে কষানো হয়ে গেলে কলা পাতার মধ্যে চিকেন ঢেলে দিন। এরপর ভালো করে মুড়িয়ে কলাপাতা বেঁধে দিন।

এবার আলাদা একটা কড়াইতে ভালো করে তেল ব্রাশ করে নিন। মুড়িয়ে রাখা চিকেন তেল মাখানো কড়াইতে বসিয়ে দিন। গ্যাসের আঁচটা সিমে রেখে দিন। মিনিট ২০ ঢাকা দিয়ে রান্না করতে হবে। আরও ১০ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিন। সব শেষে কলা পাতার মোড়ক খুলে ভাত অথবা রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন চিকেন পাতুরি।

খারিজি মাদ্রাসা নিয়ে নবান্নে উচ্চপর্যায়ের রিপোর্ট পেশ, নজরে ১২টি সীমান্তবর্তী জেলা

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

ধন্য অধ্যবসায়! ৪১৩ দিন ধরে দণ্ডি কেটে অমরনাথে পৌঁছলেন উত্তরপ্রদেশের ভক্ত

টমেটো দিয়ে সাজিয়ে অভিনব কায়দায় কয়লা পাচার, গাড়ি উল্টোতেই পর্দাফাঁস

মাত্র তিন মাসের ব্যবধানে ফের রহস্যমৃত্যু খড়্গপুর IIT-তে ,উদ্ধার অধ্যাপকের ঝুলন্ত দেহ

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

মুম্বইয়ে ১৮.২৯ কোটি টাকায় আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-অনুষ্কা

‘সঙ্ঘই প্রধান শত্রু,’ লোকসভায় জানালেন রাহুল গান্ধি

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

তারকেশ্বরের পর এবার তারাপীঠেও পুষ্পবৃষ্টি, কৌশিকী অমাবস্যায় বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের

জিম্বাবোয়ের বিরুদ্ধে তাণ্ডব, আইসিসির র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফ বৈভবের

জয়পুরিয়া কলেজের পাশে রোহিঙ্গাদের নেশার ঠেক! আতঙ্কে এলাকাবাসী