ডেকারস লেনের স্টাইলে চিকেন স্ট্র্যু বানিয়ে চমকে দিতে চান, শিখে নিন সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতাবাসীর কাছে কম খরচে সুস্বাদু সকালের জল খাবারের জন্য বিখ্যাত জায়গা গুলির মধ্যে একটি যদি হয় টেরিটি বাজার তাহলে অন্যটি অবশ্যই ডেকারস লেন। কলকাতার ধর্মতলায় এই ডেকারস লেনে সারা বছর ভিড় করেন খাদ্য রসিকরা। এখানে এলে বিভিন্ন রকম খাবারের গন্ধে এমনিতেই খিদে পেয়ে যায়। তবে এই ডেকারস লেনের অন্যতম বিখ্যাত দোকান হল চিত্তদার দোকান। এই চিত্তদার দোকানে সবচেয়ে বিখ্যাত খাবার হল পাউরুটির টোস্ট এবং চিকেন স্ট্র্যু। দীর্ঘক্ষন ধরে গরম ভাপে সেদ্ধ হওয়ার কারনে চিত্তদার দোকানের এই চিকেন স্ট্র্যু যেমন নরম তুলতুলে হয় তেমনই সুস্বাদু। কিন্তু অনেকেই ডেকারস লেনে (Deccars lane) গিয়ে এই সুস্বাদু চিকেন স্ট্র্যু খেতে পারেন না। তাই তাদের জন্য এবার মুশকিল আসান। বাড়িতেই বানিয়ে ফেলুন ডেকারস লেনের চিত্তদার দোকানের স্টাইলের চিকেন স্ট্র্যু (Chicken stryu)

উপকরণ

মুরগির মাংস ৩৫০ গ্রাম

আলু ১টা টুকরো করে কাটা

গাজর ১টা গোল গোল করে কাটা

পেপে ১\৪ ভাগ টুকরো করে কাটা

বিনস ৪-৫টা টুকরো করে কাটা

মাখন ৩ চামচ

লবঙ্গ

গোলমরিচ

দারুচিনি

ছোট এলাচ

রসুন ৭-৪ কোয়া

আদা – ১ ইঞ্ছি

মাঝারি আকারের পেঁয়াজ ১ টা কুচনো

লবন

চিনি

জল ৩ কাপ

প্রণালী

প্রথমে মাংসের টুকরো গুলি পরিস্কার করে নিতে হবে। এবার আলু, গাজর, বিনস ও পেপে টুকরো করে কেটে নিতে হবে। এবার গ্যাসে কড়াই গরম করে তাতে দিয়ে দিতে হবে ২ চামচ মাখন। মাখন গরম হয়ে গলে গেলে এর মধ্যে দিয়ে দিন ৩টি ছোট এলাচ দু টুকরো দারুচিনি। ৫-৬টি লবঙ্গ এবং ৫-৬টি গোল মরিচ। এবার ১ মিনিটের মত মশলা গুলি নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ৭-৮ কোয়া থেত করা রসুন ও আদা কুঁচি। এরপর আবার ১ মিনিট নেড়ে নিতে হবে। ১ মিনিট পর এর সঙ্গে দিয়ে দিতে হবে ১টা মাঝারি আকারের পেঁয়াজ কুঁচি। এবার ৩ মিনিট মাঝারি আঁচে সবটা নেড়ে নিতে হবে। ৩ মিনিট পর আগে থেকে পরিষ্কার করে রাখা মাংসের টুকরো গুলো কড়াইতে মশলার মধ্যে দিয়ে দিন। এবার ১ মিনিট পর পর মাংস গুলি উল্টে দিতে হবে। এইভাবে ৫-৬ মিনিট মাংস গুলি মশলা সহ রান্না করে নিতে হবে। এবার ৫ মিনিট পর এর মধ্যে দিয়ে দিতে হবে আরও ১ চামচ মাখন। এবার এর মধ্যে দিয়ে দিন কেটে রাখা আলু, গাজর ও বিনসের টুকরো। এবার এর সঙ্গে স্বাদ মত লবন ১ চামচ চিনি এবং গোল মরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে। ৩ মিনিটের মত সবজি সহ মাংস একটু নেড়ে নিয়ে এর সঙ্গ দিয়ে দিতে হবে কাঁচা পেপের টুকরো। এবার এর মধ্যে ৩ কাপ জল দিয়ে ঢাকা দিয়ে দিন। এবার কম আঁচে ঢাকা না খুলে প্রায় ১৫ মিনিট রান্না করতে হবে। ১৫ মিনিট পর আঁচ নিভিয়ে দিতে হবে। এবার উপর থেকে আরও কিছুটা গোল মরিচ গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে দিন তৈরি হয়ে যাবে ডেকারস লেনের চিত্তদার দোকানের স্টাইলের চিকেন স্ট্র্যু।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২