সন্ধ্যায় নতুন কিছু ট্রাই করতে চান? বানিয়ে ফেলুন চিকেন-চাউমিনের অমলেট

Share:

নিজস্ব প্রতিনিধি: যারা খেতে ভালবাসেন তাঁরা রান্না করতেও পছন্দ করেন। নিত্যনতুন কি রান্না করা যায় এটাও ভাবেন অনেকেই। রান্না ঘরে থাকা সাধারণ জিনিস দিয়েই বানিয়ে ফেলা যায় হরেক রকম পদ। এই বর্ষায় তেলেভাজা জাতীয় খাবার খেতেই বেশিভাগ মানুষ পছন্দ করেন। তাই রান্না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন চিকেন চাউমিনের অমলেট। জেনে নিন রেসিপি-  

 উপকরণ 

চিকেন ১৫০ গ্রাম 

চাউমিন 

পেঁয়াজ কুচি 

চাউমিনের মশলা 

কাঁচালঙ্কা কুচি 

গোলমরিচ গুঁড়ো

ডিম ২টি 

লবণ 

তেল 

পদ্ধতি 

 মাংসের টুকরো ভাল করে ধুয়ে সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিন। এবার  চাউ  সেদ্ধ করে নিন। তারপর ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে চাউমিনের মশলা দিয়ে নাড়াচাড়া করে নিন। তারপর তাতে মাংসের টুকরো দিয়ে ভেজে নিন। এবার যোগ করুন কাঁচালঙ্কা কুচি। তারপর সেদ্ধ চাউ দিয়ে ভাল করে নাড়াচাড়া করে নিন। একটি বাটিতে ডিম নিয়ে তাতে স্বাদমত নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভাল করে ফেটিয়ে নিন।  এরপর ননস্টিক প্যানে তেল গরম করে তাতে অমলেট ভাজার জন্য ডিম দিয়ে দিন। ডিমের অর্ধেক অংশে চাউমিনের পুর দিয়ে বাকি ডিমের অর্ধেক পাশ ভাঁজ করে দিন। ভাল করে ভাজা হলে নামিয়ে সস দিয়ে গরম গরম পরিবেশন করুন ‘চিকেন-চাউমিনের অমলেট’।  

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ