লক্ষী পুজোর দিনে ভোগ হিসেবে রাখতেই পারেন এই মিষ্টান্নটি

সঙ্গে মিষ্টি না হলে কী জমে নাকি! তাও আবার নতুনত্ব কিছু বানালে মন্দ হয় না। এই তালিকায় রাখতেই পারেন, আলু নারকেলের এক জমজমাটি হালুয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই লক্ষী পুজো। এদিন বাড়িতে লক্ষীকে কী কী ভোগ দেবেন ভেবেছেন কিছু। খিচুড়ি, লাবড়া তো থাকবেই, সঙ্গে মিষ্টি না হলে কী জমে নাকি! তাও আবার নতুনত্ব কিছু বানালে মন্দ হয় না। এই তালিকায় রাখতেই পারেন, আলু-নারকেলের এক জমজমাটি হালুয়া।

উপকরণ

সুজি (দেড় কাপ)
নলেন গুড়
এলাচ (৪-৫ গ্রাম)
নারকেল কোরানো (৩/৪ কাপ)
আলু সেদ্ধ (২ কাপ)
বেকিং পাউডার (আধ চা-চামচ)
কাজুবাদাম গুঁড়ো (২-৩ চামচ)
মাখন (আধ চামচ)

প্রণালী

সুজিটা ভালভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে। তারপর একটা এলাচ হামানদিস্তায় গুঁড়ো করে নিতে হবে। একটা মিক্সিং বোলে ভেজে রাখা সুজি আর সেদ্ধ আলু মিশিয়ে নিন। তাতে কোরানো নারকেল, কাজুবাদাম গুঁড়ো আর নলেন গুড় ভাল করে মেশান। এতে এলাচ গুঁড়ো আর বেকিং পাউডার দিয়ে ভালমতো মিশিয়ে নিন (মিশ্রণটা খুব বেশি নরম বা শক্ত হবে না)। ৩ কাপ জল গরম করুন। এবার একটা প্যানে মাখন মাখিয়ে নিন। ফুটন্ত জলের ওপর প্যানটাকে রাখুন। ওই মিশ্রণটা প্যানে দিয়ে স্টিম কুক করুন। ৩০-৪০ মিনিট পর নামিয়ে বরফির আকারে কেটে পরিবেশন করুন।

নিলামে ৪৬ কোটি টাকায় বিক্রি হল ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর