জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে ভয়াবহ মেঘ ভাঙা বৃষ্টি, কমপক্ষে ১২ জনের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: মেঘভাঙা বৃষ্টিতে ছত্রভঙ্গ অবস্থা জম্মু কাশ্মীরের। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার পাদ্দার সাব-ডিভিশনের চিশোটি গ্রামে এক ভয়াবহ মেঘভাঙা বৃষ্টিতে কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রতি বছরের মতো মাচাইল মাতা যাত্রা কালীন এই দুর্যোগ ঘটে।

ঐতিহাসিক মাচাইল মাতা যাত্রার পথে পদ্দার এলাকায় এই ঘটনাটি ঘটে। সূত্রের খবর, ওই স্থানে তীর্থযাত্রীদের জন্য স্থাপন করা একটি বিশাল লঙ্গর সম্পূর্ণরূপে ভেসে গেছে। মেঘ ভাঙনে অনেক বাড়ি ভেসে গিয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার অভিযান চলছে। জম্মু ও কাশ্মীর পুলিশ, এসডিআরএফ এবং সেনাবাহিনী সক্রিয়ভাবে প্রচেষ্টা চালাচ্ছে উদ্ধার কার্যের। জেলা প্রশাসন নিশ্চিত করেছে যে যাত্রাপথে নির্ধারিত মেডিক্যাল বুথে পর্যাপ্ত ওষুধ এবং ডাক্তার সহ চিকিৎসা সুবিধা পাওয়া যাবে।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন যে জম্মু ও কাশ্মীর বিধানসভার বিরোধী দলনেতা এবং স্থানীয় বিধায়ক সুনীল কুমার শর্মার কাছ থেকে বিশদে জানার পর তিনি কিশতওয়ারের জেলা প্রশাসক পঙ্কজ কুমার শর্মার সঙ্গে কথা বলেছেন। জিতেন্দ্র সিং X হ্যান্ডেলে লিখেছেন, “চোসিটি এলাকায় বিশাল মেঘ ভাঙার ঘটনা ঘটেছে। এর ফলে যথেষ্ট হতাহতের সম্ভাবনা রয়েছে। প্রশাসন তাৎক্ষণিকভাবে তৎপর হয়েছে, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছিয়েছে। ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আমার অফিস নিয়মিত আপডেট পাচ্ছে, সম্ভাব্য সকল সহায়তা প্রদান করা হবে।”

এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন যে তিনি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার জন্য পুলিশ, সেনাবাহিনী, এনডিআরএফ এবং এসডিআরএফ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। চিশোটি গ্রামে মেঘ ভাঙার পর মাচাইল মাতা যাত্রা আপাতত স্থগিত করা হয়েছে। ২৫ জুলাই শুরু হওয়া শ্রী মাচাইল মাতা যাত্রা ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। পদ্দার উপত্যকার মাচাইলের চণ্ডী মাতা মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই যাত্রায়।

দেশে বর্ষাকালীন বৃষ্টি চলছে। চারদিকে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মেঘ ভাঙন, বন্যা এবং ভূমিধসের ফলে প্রাণহানি ও সম্পদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এর আগে, উত্তরকাশীতে মেঘ ভেঙে হড়পা বান আসে। বৃষ্টিপাতের পর ভূমিধসের কারণে চামোলি জেলার নন্দপ্রয়াগের রাস্তা বন্ধ হয়ে যায়।

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা